গো-রক্ষার নামে আর হিংসা বরদাস্ত নয়, সুপ্রিম কোর্টের নির্দেশে চাপে হিন্দুত্ববাদী সংগঠন
গো-রক্ষার নামে হওয়া হিংসার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এরজন্য প্রতিটি রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে।
গো-রক্ষার নামে গুণ্ডাগিরি বরদাস্ত করা হবে না। বুধবার এমনই কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সেইসঙ্গে প্রতিটি জেলায় একজন সিনিয়র পুলিশ অফিসারকে নোডাল আধিকারিকের দায়িত্বে নিয়োগের নির্দেশও দেওয়া হয়েছে। গত কয়েক বছর ধরে গো-রক্ষা এবং গো-মাংস ভক্ষণের বিরুদ্ধে যেভাবে একদল মানুষের মধ্যে হিংসার উদ্রেক হয়েছে তাতে বিস্মিত সুপ্রিম কোর্ট। এই জিনিস আর চলতে পারে না বলেই মত শীর্ষ আদালতের।

গো-রক্ষকদের তাণ্ডব বন্ধ করতে সরকার এতদিন কী পদক্ষেপ নিয়েছে তাও জানতে চায় শীর্ষ আদালত। সেই সঙ্গে এই বিষয়ে কড়া হাতেই কেন্দ্র এবং রাজ্যকেও দুষেছেন বিচারপতিরা। যে কোনও মূল্যে গো-রক্ষকদের গুণ্ডামি বন্ধ করতে হবে বলেও জানান তাঁরা। তবে, এই বিষয়টিকে যাতে কোনওভাবে রাজনীতির রং না লাগানো হয় তাঁর জন্যও মামলার আবেদনকারীর আইনজীবীদের সতর্ক করে দেয় শীর্ষ আদালত। ইদের সময় বহু সংখ্যক প্রাণীকে হত্যা করা হয়। তাহলে সেই বিষয়টি কেন মামলার আবেদনপত্রে আনা হল না কেন তা নিয়েও আবেদনকারীর আইনজীবীদের প্রশ্ন করা হয়।
আবেদনকারীর পক্ষে আদালতে থাকা দুই আইনজীবী ইন্দিরা জয়সিং এবং কলিন গঞ্জালভেলস জানান, সরকারের ব্যর্থতায় গো-রক্ষদের তাণ্ডব দিনের পর দিন বেড়েই চলেছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ। সংবিধানের ২৫৬ নম্বর আর্টিকল মেনেই সাধারণ মানুষকে সরকার নিরাপত্তা দিতে পারত। কিন্তু, কার্যক্ষেত্রে তা হয়নি বলেই অভিযোগ করেন ইন্দিরা ও কলিন।
এদিকে, শীর্ষ আদালত সমস্ত রাজ্যের ডিজি-দেরও নির্দেশ দিয়েছেন সুরক্ষা সুনিশ্চিত করতে। গো-রক্ষকরা যাতে কোনও হাইওয়ের উপরে এসে ঝামেলা না করতে পারে তার জন্যও ডিজি-দের নির্দেশ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications