রাজীবকাণ্ডে আজ সুপ্রিমকোর্টে শুনানি, তার আগে সওয়াল-জবাবে জমে উঠল মামলা
কলকাতার রাজপথে কেন্দ্রীয় তদন্তকারী সিবিআই অফিসারদের সঙ্গে রাজ্যপুলিশের নজিরবিহীন ধস্তাধস্তিকাণ্ড ঘিরে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল সিবিআই। আজ সেই মামলার শুনানি হতে চলেছে সুপ্রিমকোর্টে।
কলকাতার রাজপথে কেন্দ্রীয় তদন্তকারী সিবিআই অফিসারদের সঙ্গে রাজ্যপুলিশের নজিরবিহীন ধস্তাধস্তিকাণ্ড ঘিরে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল সিবিআই। আজ সেই মামলার শুনানি হতে চলেছে সুপ্রিমকোর্টে। রাজ্য ও কেন্দ্র সংঘাতের টানটান উত্তেজনার মধ্যেই আজ শুনানি হতে চলেছে।

সুপ্রিমকোর্টে সিবিআই
রবিবাসরীয় সন্ধ্য়েয়ে শহরে যে ঘটনাঘটে তার ২৪ ঘণ্টার মধ্যে সুপ্রিমকোর্টে মামলা করে সিবিআই। আদালতে সিবিআই দাবি করে রাজীব কুমার সারদা মামলার সম্ভাব্য অভিযুক্ত হতে পারেন, আর তার আঁচ করেই এই অভিযান চালানো হয়। রাজীব কুমারের বিরুদ্ধে নথি নষ্ট করার আশঙ্কা আজ হবে বলে সোমবারই জানিয়ে দেয় সুপ্রিমকোর্ট। সুপ্রিম কোর্ট জানিয়েছে, মামলার শুনানি এখনই যে হতে হবে তার কোনও মানে নেই।

শীর্ষ আদালত কী জানিয়েছে?
সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জন গগৈ সিবিআইকে স্পষ্ট জানান, 'কলকাতা পুলিশ কমিশনার যদি ভেবেও থাকেন যে তদন্তের নথি প্রমাণ লোপাট করবেন, তাহলে সেই প্রমাণপত্র পেশ করুন আদালতের সামনে। আমরা তাঁর বিরুদ্ধে এমন ব্যবস্থা নেব যে তিনি অনুতপ্ত হবেন।'

রাজ্যের তরফে কী জানানো হয়?
সোমবার রাজ্যের পক্ষে সুপ্রিম কোর্টে সওয়াল করেন কংগ্রেস নেতা তথা আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি দাবি করেন, সিবিআই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে চিটফান্ড মামলার তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে । কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার কে এখানে অভিয়ুক্ত হিসাবে দেখানো হচ্ছে, যেখানে উনি একজন সাক্ষীমাত্র।

সিবিআই বনাম পুলিশ
অন্যদিকে, সিবিআইয়ের তরফে ২ টি বিষয়ে আপিল করা হয়েছে, প্রথমত রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদের জন্য জেরা করার অনুমতি দিতে হবে। এছা়ডাও, সিবিআই অফিসারদের হেনস্থা সংক্রান্ত বিষয় নিয়েও আদালতের নির্দেশ চাওয়া হয়েছে। সিবিআই পক্ষের আইনজীবী দাবি করেন পশ্চিমবঙ্গে সংবিধাব মেনে শাসনব্যবস্থা চলছে না। আর সেজন্যই রাজপথে সিবিআই অফিসারদের হেনস্থার শিকার হতে হয়। স্থানীয় পুলিশ সেখআনে গুণ্ডাগিরি চালাচ্ছে। পাশপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডিজিপি, অ্যাডিশনাল ডিজিপি-র ধরনায় বসার দিকটিকেও আদালতের নজরে এনেছে সিবিআই। আর এবার অপেক্ষা সর্বোচ্চ আদালতের রায়ের জন্য ।












Click it and Unblock the Notifications