গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল! সময় নিয়ে ইডিকে বড় প্রশ্ন সুপ্রিম কোর্টের
দিল্লির আবগারি মামলায় গত মাসে ইডি গ্রেফতার করেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। তিনি এই গ্রেফতারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে। সেখানেই শুনানিতে এদিন সুপ্রিম কোর্টের তরফে ইডিকে প্রশ্ন করা হয়, সাধারণ নির্বাচন শুরুর আগে কেন গ্রেফতার করা হল অরবিন্দ কেজরিওয়ালকে।
বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচাারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ এদিন ইডির তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজুকে প্রশ্ন করেন, জীবন ও স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাকে অস্বীকার করা যায় না।

কেন গ্রেফতারির সময় নিয়ে প্রশ্ন
কেন গ্রেফতারির সময় নিয়ে প্রশ্ন উঠছে, তার কারণ ব্যাখ্যা করে বিচারপতি সঞ্জীব খান্না বলেছেন, কেন্দ্রীয় সংস্থা এই মামলায় বিচার প্রক্রিয়া না করেই ফৌজদারি কার্যক্রম চালাতে পারে কিনা তা স্পষ্ট করতে হবে।
বিচারপতি খান্না জানতে চান, কেজরিওয়াল কীভাবে এই বিষয়ে জড়িত, সাধারণ নির্বাচনের আগে তাঁকে গ্রেফতার করেন, সেই প্রশ্নও করেন তিনি।
কেজরিওয়ালের বিরুদ্ধে কিছু পাওয়া যায়নি
এদিন সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে, তদন্তকারীদের দাবি অনুযায়ী, দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বিরুদ্ধে তারা প্রমাণ পেয়েছে। কিন্তু কেজরিওয়ালের বিরুদ্ধে তেমন কিছু এখনও পাওয়া যায়নি। এদিন দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে দিল্লির আবগারি মামলায় মণীশ সিসোদিয়ার দ্বিতীয় নিয়মিত জামিনের আবেদন খারিজ হয়ে যায়। ইডি-সিবিআই উভয়েই সিসোদিয়ার জামিনের আবেদনের বিরোধিতা করে।
হাইকোর্টে বহাল ছিল গ্রেফতারি
দিল্লি হাইকোর্ট গত ৯ এপ্রিল অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি বহাল রাখে। তারা বলে, ওই গ্রেফতারে বেআইনি কিছু ছিল না। বারে বারে সমন এড়িয়ে যাওয়া এবং তদন্তে সাহায্য করতে অস্বীকার করার কারণে ইডির সামনে তেমন কোনও বিকল্প অবশিষ্ট ছিল না।
ব্যাখ্যা চেয়েছে সুপ্রিম কোর্ট
কেন বিচার শুরু এবং গ্রেফতারের মধ্যে এত বড় ব্যবধান রয়েছে, সর্বোচ্চ আদালত ইডিকে তার ব্যাখ্যা দিতে বলেছে। প্রসঙ্গত ইডি গত ২১ মার্চ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে। তিনি কারাগার থেকেই মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেই সময় থেকে তিনি তিহার জেলে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।
দুই বিচারপতির বেঞ্চ অতিরিক্ত সলিসিটর জেনারেলকে আরও বেশ কয়েকটি প্রশ্ন করেছে, যা এব্যাপারে পরবর্তী শুনানির দিন উত্তর দিতে হবে। এর আগে সুপ্রিম কোর্ট ১৫ এপ্রিল ইডিকে নোটিশ জারি করে এবং কেজরিওয়ালের আবেদনের প্রতিক্রিয়া জানতে চায়।












Click it and Unblock the Notifications