RG Kar Hospital Doctor: পাঁচটার মধ্যে কাজে ফিরতে হবে ডাক্তারদের! আরও যা বলল সুপ্রিম কোর্ট
RG Kar Hospital Doctor Death: আন্দোলনরত জুনিয়ার ডাক্তারদের কাজে ফিরতে হবে। আগামীকাল মঙ্গলবার পাঁচটার মধ্যে কাজে ফেরার কথা বললেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের। তবে কোনও পদক্ষেপ তাঁদের বিরুদ্ধে রাজ্য করতে পারবে না বলেও এদিন জানানো হয়েছে। এমনকি কোনও ট্রান্সফারও করা হবে না বলেও এদিন জানিয়ে দেওয়া দেওয়া হয়েছে।
একই সঙ্গে সমস্ত সুরক্ষা ব্যবস্থা রাজ্যকে কথা বলে সুনিশ্চিত করতে হবে বলেও এদিন জানানো হয়েছে প্রধান বিচারপতি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের তরফে। রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল আদালতের এই নির্দেশ মানা হবে বলে জানিয়ে দেন (RG Kar Hospital Doctor Death) ।

একই সঙ্গে জানান, আন্দোলনরত ডাক্তাররা কাজে যোগ দিলে কোনও ব্যবস্থা নেওয়া হবে না । আরজি করে ধর্ষণ করে খুনের ঘটনায় আজ সোমবার একমাস পূর্তি। আর এদিনেই আজ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। বিশেষ বেঞ্চে ধর্ষণ এবং খুনের ঘটনায় কি নির্দেশ দেয় সেদিকেই নজর ছিল।
তবে এদিন মামলার শুরু থেকেই জুনিয়ার ডাক্তারদের আন্দোলনের নিয়ে সুপ্রিম কোর্টকে কার্যত অভিযোগ করেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। স্বাস্থ্য দফতরের তরফে একটি রিপোর্টও জমা দেওয়া হয়। এদিন মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানান, আন্দোলনের জেরে ২৩ জনের মৃত্যু হয়েছে। বহু মানুষকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। ডাক্তারদের কাজে ফেরার আবেদন এই আদালত জানালেও তা করা হয়নি।
RG Kar Medical College and Hospital rape-murder case | Supreme Court urges doctors to return to work by 5 pm tomorrow and no adverse action will be taken against them, however the top court cautions if continuous abstention from work continues then disciplinary action can be… https://t.co/Nbcm7ln1DU
— ANI (@ANI) September 9, 2024
এই বিষয়ে রাজ্যের তরফে আইনজীবীর অভিযোগ শোনার পরেই প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানান, চিকিৎসকদের অবিলম্বে কাজে যোগ দেওয়া উচিত। এক্ষেত্রে কোনও পদক্ষেপ নেওয়া হবে না বলে আগেই আমরা বলেছি। এরপরেই আগামীকাল মঙ্গলবার পাঁচটার মধ্যেই আন্দোলনরত জুনিয়ার ডাক্তারদের কাজে ফেরার বার্তা দেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।
এই সময়ের পরেই কাজে যোগ না দিলে তাঁদের বিরুদ্ধে রাজ্য কোনও পদক্ষেপ করলে আমরা বাধা দিতে পারব না বলেও বার্তা প্রধান বিচারপতির। অন্যদিকে সুপ্রিম কোর্টের এহেন নির্দেশ সামনে আসার পরেই জুনিয়ার ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই নির্দেশ সামনে আসার পরেই বৈঠকে বসেছেন জুনিয়ার ডাক্তাররা। তবে তাঁরা জানিয়েছেন, নিরাপত্তার অভাব সর্বত্র। কীভাবে এই কথা বলা। আমরা সম্পূর্ণ ভাবে হতাশ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications