অক্সিজেন-ওষুধ-টিকাকরণ নিয়ে পদক্ষেপ কী, কেন্দ্রকে সক্রিয় হওয়ার বার্তা সুপ্রিম কোর্টের
অক্সিজেন-ওষুধ-টিকাকরণ নিয়ে পদক্ষেপ কী, কেন্দ্রকে সক্রিয় হওয়ার বার্তা সুপ্রিম কোর্টের
নির্দিষ্ট রাজ্যগুলির করোনা পরিস্থিতির নজরদারি নিয়ে হাইকোর্টগুলি ভাল জায়গায় থাকলেও, সুপ্রিম কোর্টও এই পরিস্থিতিচে চুপচাপ বসে থাকতে পারে না। এদিন এমনটাই মন্তব্য করল সুপ্রিমো কোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি ডিওয়াই চন্দ্রচুড়, এল নাগেশ্বরা রাও এবং রবীন্দ্র ভাটকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ বলেছে, রাজ্যগুলির মধ্যে সমন্বয় রক্ষা করা তাঁদের ভূমিকা হতে পারে।

জাতীয় সংকট
জাতীয় সংকট মোকাবিলায় যে চেষ্টা করা হচ্ছে, তার মধ্যে সংযোগ রক্ষা করতে পারে সুপ্রিম কোর্ট। এই গুরুত্বপূর্ণ সময়ে সুপ্রিম কোর্ট নির্বাক দর্শক হয়ে থাকেত পারে না। সুপ্রিম কোর্টের বেঞ্চ বলেছে, সংবিধানের ২২৬ ধারা অনুযায়ী, সুপ্রিম কোর্ট হাইকোর্টের কাজে বাধা দিতে পারে না। তবে তারা এই পরিস্থিতিতে পরিপূরকের ভূমিকা নিতে পারে।

আগে পরিকল্পনা জানতে চেয়েছিল সর্বোচ্চ আদালত
এর আগে একই বিষয়ে হওয়া মামলায় সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি এসএ বোবদে কেন্দকে করোনা মোকাবিলার পরিকল্পনা জমা দিতে বলেছিলেন। এর মধ্যে যেমন অত্যাবশ্যকীয় ওশুধ ছিল, ছিল ভ্যাকসিন লকডাউনের মতো বিষয়গুলিও। শুক্রবার প্রধান বিচারপতি বোবদের কার্যকালের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় শুনানি সাসপেন্ট করে দিতে হয়।
যদিও সুপ্রিম কোর্টের অনুরোধে কেন্দ্রের তরফে করোনা মোকাবিলায় জাতীয় পরিকল্পনা জমা দেওয়া হয়। সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে সেই কথা জানিয়েছিলেন। আদালত কেন্দ্রের উত্তর পরীক্ষা করে দেখবে। সুপ্রিম কোর্টের বেঞ্চ জানিয়েছে, বিষয়টি প্রতিদিন শুনানি হবে, কেননা এটা ধুবাই গুরুত্বপূর্ণ।

সেনা কে কি ব্যবহার করা যেতে পারে
এদিনের শুনানির সময় সুপ্রিম কোর্ট কেন্দ্রে কাছে জানতে চায়, সেনা কি তাদের চিকিৎসার সুবিধা ব্যবহার করতে পারে। বিচারপতি রবীন্দ্র জৈন জানতে চান, সেনা, আধাসেনা এবং রেলের যে চিকিৎসা পরিষেবা রয়েছে, তা কি জাতীয় পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত করতে পারে?

ভ্যাকসিনের মূল্য নিয়ে প্রশ্ন
পাশাপাশি ভ্যাকসিনের মূল্য নিয়েও কেন্দ্রের কাছে জানতে চেয়েছে সর্বোচ্চ আদালত। বিচারপতি ভাট বিভিন্ন প্রস্তুকারক সংস্থার তৈরি ভ্যাকসিনের বিভিন্ন দাম নিয়ে প্রশ্ন তোলেন। মূল্য নিয়ে কেন্দ্রের কোনও পদক্ষেপ করছে কিনা তা নিয়েও প্রশ্ন করেন তিনি। দেশের বিভিন্ন রাজ্যে হাসপাতালে ভর্তির বিভিন্ন নিয়ম নিয়েও এদিন প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট।

কেন্দ্রের কাছে তথ্য চাইল সুপ্রিম কোর্ট
এদিন সুপ্রিম কোর্টের তরফে অক্সিজেন, চিকিৎসা ব্যবস্থা এবং টিকাকরণ নিয়ে তথ্য চেয়েছে কেন্দ্রের কাছে। বিচারপতি চন্দ্রচূড় কেন্দ্রের কাছে, দেশে প্রাপ্ত অক্সিজেনের পরিমাণ করতা, চাহিদাই বা কত, আর চাহিদা পূরণ করতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছে। পাশাপাশি রেমডেসিভির-সহ অন্য জীবনদায়ী ওষুধ নিয়েও রিপোর্ট চেয়েছে কেন্দ্রের কাছে।
এছাড়াও ১ মে থেকে দেশে টিকাকরণের যে প্রক্রিয়া শুরু হচ্ছে, তাতে কত ভ্যাকসিনের প্রয়োজন রয়েছে, তাও জানতে চেয়েছে। টিকাকরণের চাহিদা পূরণ করতে কেন্দ্র কী পদক্ষেপ নিয়েছে তাও জানতে চেয়েছে সর্বোচ্চ আদালত।












Click it and Unblock the Notifications