‘এক দেশ এক রেশন কার্ড’ হোক এখনই, কেন্দ্রকে তৎপর হওয়ার প্রস্তাব সুপ্রিম কোর্টের
‘এক দেশ এক রেশন কার্ড’ হোক যুদ্ধকালীন পরিস্থিতিতে, কেন্দ্রকে প্রস্তাব সুপ্রিম কোর্টের
বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এখনই চালু হোক 'এক দেশ এক রেশন কার্ড'। দেশে করোনা ভাইরাস লকডাউন সিচুয়েশন সামলাতে কেন্দ্র সরকারকে এমনই বার্তা দিল সুপ্রিম কোর্ট। পরিযায়ী শ্রমিক এবং অর্থনৈতিকভাবে দুর্বল দেশবাসীকে ভর্তুকিযুক্ত খাদ্যশস্য দিতে 'এক দেশ এক রেশন কার্ড' প্রকল্প গ্রহণ আবশ্যক হয়ে উঠেছে।

‘এক দেশ এক রেশন কার্ড’ বিবেচনা করার আর্জি
কেন্দ্রের কাছে অন্তত সাময়িকভাবে এই ‘এক দেশ এক রেশন কার্ড' বিবেচনা করার আর্জি জানিয়েছে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পটি চলতি বছরের জুনে চালু হওয়ার কথা রয়েছে। সোমবার বিচারপতি এনভি রমন, সঞ্জয় কিশান কৌল এবং বিআর গাওয়াইয়ের বেঞ্চ এই আদেশ দিয়েছে।

কেন্দ্রকে প্রস্তাব সুপ্রিম কোর্টের
সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেন, আমরা কেন্দ্রকে অনুরোধ করেছি এই পর্যায়ে উক্ত প্রকল্পটি বাস্তবায়িত করা সম্ভব কি না, তা বিবেচনা করার জন্য। বর্তমান পরিস্থিতির কথা বিবেচনায় করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইমতোই কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।

কেন্দ্রের কোর্টে বল ঠেলল শীর্ষ আদালত
শীর্ষ আদালত দেশব্যাপী লকডাউনের কারণে বিভিন্ন স্থানে আটকে্ পড়া অভিবাসী শ্রমিক, গরিব-দুস্থ মানুষ ও বিভিন্ন রাজ্যের নাগরিকদের সুবিধার্থে এই প্রকল্পটি চালু করতে চেয়ে অ্যাডভোকেট রেপাক কানসালের দায়ের করা আবেদন নিষ্পত্তি করে। কেন্দ্রকে প্রস্তাবটি বিবেচনা করে দেখার নির্দেশ দেন আদালত।

অধিকার সংরক্ষণ ও সুরক্ষার প্রশ্নে
করোনা ভাইরাস ও দেশব্যাপী লকডাউনের মহামারীতে প্রবর্তিত ভর্তুকিযুক্ত খাদ্যশস্যের অধিকার এবং সরকারী প্রকল্পের অধিকার পেতে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের পর্যটক, প্রবাসী শ্রমিক, সুবিধাভোগী, নাগরিকদের অধিকার সংরক্ষণ ও সুরক্ষার জন্য শীর্ষ আদালত কেন্দ্রকে ভেবে দেখতে বলে।

‘ওয়ান নেশন ওয়ান রেশনে’র স্কিমে পরিষেবা
যদি কেউ নিজ নিজ রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে না থাকে তবে ‘ওয়ান নেশন ওয়ান রেশনে'র স্কিমে পরিষেবা পাবেন। সেই কারণেই করোনা ভাইরাসের এই যুদ্ধকালীন অবস্থা সামাল দিতে কেন্দ্রের কাছে এই প্রস্তাব দেওয়া হয়েছে। পরিযায়ী শ্রমিক বা বাইরে আটক পর্যটকরাও এই ব্যবস্থায় অনেকটাই সুফল পেতেন।












Click it and Unblock the Notifications