অসমের নাগরিকপঞ্জী নিয়ে কেন্দ্রকে স্পষ্ট নির্দেশ সুপ্রিম কোর্টের
নাগরিকপঞ্জীর খসড়া তালিকার ভিত্তিতে বাদ যাওয়া ৪০ লক্ষের বেশি মানুষের উপরে কোনওরকম কড়া পদক্ষেপ করতে এখনই নিষেধ করল সুপ্রিম কোর্ট।
নাগরিকপঞ্জীর খসড়া তালিকার ভিত্তিতে বাদ যাওয়া ৪০ লক্ষের বেশি মানুষের উপরে কোনওরকম কড়া পদক্ষেপ করতে এখনই নিষেধ করল সুপ্রিম কোর্ট। এই পরিস্থিতি সামাল দিতে 'স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর' (এসওপি) মেনে চলতেও নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

কেন্দ্রকে এসওপি তৈরি করে তা আদালতের কাছে জমা দিতে হবে। তারপরে অনুমোদন পেলে তার ভিত্তিতে কাজ করা যাবে। কাউকে তালিকা থেকে বাদ দেওয়ার নিয়ম যেন স্বচ্ছ্ব ও সুষ্পষ্ট হয়, এমনটাই জানিয়েছে আদালত।
বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি আরএফ নরিম্যানের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, যারা তালিকায় জায়গা না পেয়ে বিরোধিতা করেছেন, তাঁদের জন্য শুনানির ব্যবস্থা করতে হবে। পর্যাপ্ত সুযোগ দিতে হবে। সোমবারই অসমের এনআরসি-র দেখভালের দায়িত্বে থাকা প্রতীক হালেজা স্ট্যাটাস রিপোর্ট জমা দেন। তার প্রেক্ষিতে আদালত জানতে চেয়েছে ভবিষ্যতে কোন পথে প্রশাসন হাঁটতে চাইছে।
হালেজা জানিয়েছেন, ৩০ অগাস্ট থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে বাদ যাওয়া মানুষরা আবেদন জানাতে পারবেন। ৭ অগাস্ট অবধি তালিকা দেখে জেনে নেওয়া যাবে অসমের কোন অধিবাসীদের নাম তালিকায় রয়েছে। সেই অনুযায়ী তাঁরা আবেদন করতে পারবেন।












Click it and Unblock the Notifications