কোভিডে অনাথ শিশুদের স্কুল ফি মেটানোর দায়িত্ব নেওয়া উচিত রাজ্যগুলির, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
কোভিডে অনাথ শিশুদের স্কুল ফি মেটানোর দায়িত্ব নেওয়া উচিত রাজ্যগুলির, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
কোভিডে অসংখ্য শিশু অনাথ হয়েছে। বিপন্ন হতে বসেছে তাঁদের পড়াশোনা। এই সব অনাথ শিশুদের পড়াশোনা যাতে বন্ধ না হয়ে যায় সেকারণে স্কুল ফি দেওয়ার দায়িত্ব রাজ্য সরকার গুলির নেওয়া উচিত বলে জানিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে স্কুল ফি দিতে না পেরে পড়াশোনা বন্ধ হতে পারে। শিশুশ্রম বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে শীর্ষ আদালত।

কোভিডে অনাথ শিশুদের স্কুল ফি
করোনা মহামারীতে অনেক শিশু কিশোর অনাথ হয়েছে। কেউ মাকে হারিয়েছে। কেউ বাবাকে হারিয়েছে।কেউ বাবা-মা উভয়কে হারিয়ে অনাথ হয়েছে। এদের পড়াশোনা ভবিষ্যত চরম সংকটে। পরিবারে চরম সংকটের কারণে তারা পড়াশোনা বন্ধ করে দিয়ে পারে। শিশু শ্রমিকের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট।এই সব অনাথ শিশুরা সমাজে কীভাবে নির্যাতনের শিকার হতে পারে আঁচ করেই শিউরে উঠেছে আদাল। সুপ্রিম কোর্টের বিচারপতি এল নাগেশ্বর রাও এবং বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চ পর্যবেক্ষণে এই কথা বসেছে।

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ
সুপ্রিম কোর্টে পর্যবেক্ষণে জানিয়েছে ১০০০ শিশুও যদি অনাথ হয়ে থাকে তাহলে ভয়ঙ্কর পরিস্থিতি হয়। এই অনাথ শিশু-কিশোরের যাতে পড়াশোনা বন্ধ না হয় সেকারণে রাজ্য সরকার গুলিকে এগিয়ে আসার কথা বলেছে আদালত। বেসরকারি স্কুল গুলি ফি মকুব করতে না চাইলে তাদের স্কুল ফি মেটানোর দায়িত্ব রাজ্য সরকারগুলির নেওয়া উচিত বলে জানিয়েছেন তিনি। কোভিডে অনাথ শিশুদের দায়িত্ব রাজ্য সরকারগুলির নেওয়া উচিত। তাদের স্কুল ফি নিয়ে বেসরকারি স্কুলগুলির সঙ্গে কথা বলা উচিত রাজ্য সরকারের। তারা যাতে পড়াশোনা শেষ করতে পারে ফি না দিয়ে তাই নিয়ে রাজ্য সরকারে উচিত কথা বলার। যে সব স্কুল ফি মকুব করতে রাজি হবে না সেসব ক্ষেত্রে রাজ্য সরকারগুলির উচিত এগিয়ে এসে অনাথ শিশু-কিশোরদের ফি মকুব করা। ৫ জুন পর্যন্ত বালস্বরাজ পোর্টালে যে তথ্য এসেছে তাতে করোনা মহামারীতে ৩০,০৭১ শিশু-কিশোর অনাথ হয়েছে।

স্কুল ফি সংকট
করোনা কালে স্কুল ফি নিয়ে প্রবল অশান্তি শুরু হয়েছিল গোটা দেশে। স্কুলে না গিয়েও মোটা টাকা ফি নিচ্ছে বেসরকারিস্কুল গুলি অভিযোগ করে বিক্ষোভ েদখিয়েছেন অভিভাবকরা। স্কুলে স্কুলে বিক্ষোভ হয়েছে। এমনকী এই নিয়ে আদালতে মামলাও হয়েছে। কলকাতা হাইকোর্টের রায়ে বলা হয়েছে পরীক্ষায় বসতে হলে স্কুলের বকেয়া ফি মিটিেয় দিতে হবে অভিভাবকদের। নইলে ছাত্রছাত্রীদের নামস্কুল থেেক কেটে দিতেই পারে তারা। এমনকী রেজাল্টও না দিতে পারে বলে জানানো হয়েছে।

শিশুশ্রম বাড়ছে
করোনা পরিস্থিতিতে স্কুল কলেজ বন্ধ থাকায় একাধিক শিশু কিশোরকে কাজে লাগিয়েছেন বাবা-মায়েরা। অনেকের হাতেই স্মার্ট ফোন নেই। স্মার্ট ফোন না থাকার কারণে পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছে। দোকানে বাজারে শিশুদের কাজ করতে দেখা যাচ্ছে। করোনা কালে গোটা দেশেই শিশুশ্রম বাড়ছে তাতে কোনও সন্দেহ নেই। সেটা দোকানে বাজারে েগলেই দেখা যায়। একাধিক দরিদ্র পরিবারে বন্ধ হয়ে গিয়েছে শিশুদের পড়াশোনা। পেটেরদায়েকাজে নেমেছে তারা।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications