কোভিডে অনাথ হওয়া শিশুদের জন্য কত টাকা খরচ হয়েছে, পিএম কেয়ার ফান্ডের নথি চাইল শীর্ষ আদালত
কোভিডে অনাথ হওয়া শিশুদের জন্য কত টাকা খরচ হয়েছে, পিএম কেয়ার ফান্ডের নথি চাইল শীর্ষ আদালত
করোনা মহামারীতে যে সব শিশুরা মা-বাবাকে হারিয়ে অনাথ হয়েছে তাদের জন্য পিএম কেয়ার্স ফান্ড থেকে খরচ করা হবে টাকা। ঘোষণা করেছিল কেন্দ্র। সেই প্রকল্পের যাবতীয় হিসেব তলব করল সুপ্রিম কোর্ট। গৌরব আগরওয়াল নামে এক আইনজীবীর মামলার আবেদনের প্রেক্ষিতেই এই হিসেব তলব করা হয়েছে বলে জানা গিয়েছে।

কোভিডে অনাথ শিশুদের সাহায্য
করোনা মহামারীর কোপে একাধিক সংকটের মাঝে আরও একটি সংকট তৈরি হয়েছে। তা হাল অনাথ শিশুর সংখ্যা বেড়েছে। করোনা সংক্রমণে দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শিশুরা মা-বাবা হািরয়েছে। অনেক শিশুই নিরাশ্রয় হয়েছে। পরিজনকে হারিয়ে নিঃস্ব হয়েছে তারা।

পিএম কেয়ার্সের টাকায় সাহায্য
সম্প্রতি কেন্দ্র ঘোষণা করেছে করোনা সংক্রমণের কারণে দেশে যে শিশুরা অনাথ হয়েছে তাদের জন্য টাকা খরচ করা হবে পিএম কেয়ার্স ফান্ড থেকে। কীভাবে সেই টাকা অনাথ শিশুদের জন্য খরচ করা হবে তার স্পষ্ট কোনও ব্যাখ্যা কেন্দ্রের তরফে জানানো হয়নি। তবে পিএম কেয়ার্স ফান্ড তৈরি করা হয়েছিল করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য। কীভাবে সেই টাকা খরচ করা হবে তাই নিয়েই শীর্ষ আদালতে আবেদন জানিয়েছেন গৌরব আগরওয়াল নামে এক আইনজীবী। তিনি আদালতে জানিয়েছিলেন কীভাবে সেটা খরচ করা হবে তা নিয়ে কোনও স্পষ্ট ব্যাক্যা কেন্দ্র দেয়নি।

কেন্দ্রের কাছে জবাব তলব
আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে দুই বিচারপতির বেঞ্চ শুনানি হয়। বিচারপতি এল নাগেশ্বরা রাও, বিচারপতি অনিরুদ্ধ বোস জানিয়েছেন কীভাবে পিএম কেয়ার্স ফান্ডের টাকা খরচ করা হবে কেন্দ্রের কাছে তা নিয়ে জবাব তলব করা হয়েছে। কী সেই প্রকল্প এবং কীভাবে অনাথ শিশুরা উপকৃত হবেন তা নিয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন।

করোনায় রাশ
দেশে করোনা সংক্রমণ অনেকটাই কমেছে। তবে এবার শিশুদের ঝুঁকি বেশি। থার্ড ওয়েভে শিশুরা সবচেয়ে বেশি করোনা সংক্রমণে আক্রান্ত হবেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যে যেসব শিশুরা করোনা সংক্রমিত হতে শুরু করেছে তাদের অনেকের মধ্যেই একাধিক রোড দেখা যাচ্ছে।












Click it and Unblock the Notifications