ডাক্তারদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা চলছে! NEET-PG ভর্তি নিয়ে কেন্দ্রকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
ডাক্তারদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা চলছে! NEET-PG ভর্তি নিয়ে কেন্দ্রকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
নিট পিজির আসন নিয়ে কেন্দ্রকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। এখনও কেন আসন ভর্তি হয়নি। ডাক্তারদের ভবিষ্যত নিয়ে কি ছেলেখেলা চলছে? কেন্দ্রকে তীব্র ভর্ৎসন সুপ্রিম কোর্টের বিচারপতির। এখন ১৪৫০টি আসন ফাঁকা পড়ে রয়েছে। সেগুলিতে কেন ভর্তি হয়নি ত নিয়ে প্রশ্ন উঠেছে। কেন্দ্রকে এই নিয়ে শীর্ষ আদালতে প্রশ্নের মুখে পড়তে হয়েছে।

শীর্ষ আদালত কেন্দ্রের কাছে জানতে চেয়েছে কেন এই আসনগুলিতে ভর্তি করা হল না তা নিয়ে প্রশ্ন করেছে আদালত। দ্রুত এই আসনগুলি যাতে ভর্তি হয় তার জন্য কউন্সিলিং শুরু করতে বলেছেন তিনি। বিচারপতি এমআর শাহ এবং বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চ জনিয়েছে যদি একটি আসন ফঁাকা থাকে তাহলে তার ক্ষতি পূরণ দিতে হবে কেন্দ্রকে। কারণ ডাক্তারদের ভবিষ্যত নিয়ে এভাবে ছেলেখেলা করা যাবে না। আদলত কিছুতেই সেটা মেনে নেবে না বলে কড়া বার্তা দিয়েছেন বিচারপতিরা।
নিট-পিজির আসনে ভর্তি হচ্ছে না অভিযোগ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন সাত চিকিৎসক। ৭ মে শেষ হয়ে গিয়েছে কাউন্সিলিং প্রক্রিয়া, তারপরে কীভাবে ভর্তি নেয়া হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেক আসনই এখনও ফাঁকা পড়ে রয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। তারপরেই মামলার শুনানিকে কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা করেছেন বিচারপতিরা।
কেন্দ্রকে কড়াকে নির্দেশ দিয়েছে আদালত। অবিলম্বে আসনগুলি ভর্তি করতে হবে। কোনও ভাবেই সেগুলি ফাঁকা রাখা যাবে না। দেশে স্পেশালিস্ট চিকিৎসকের এত প্রয়োজন তারপরেও কেন তাঁদের সুযোগ দেয়া হচ্ছে না বলে প্রশ্ন তুলেছেন বিচাপতিরা। এতে দেশের চিকিৎসকদের অস্তত্ব সংকট হবে বলে জানিয়েছেন বিচারপতিরা। অর আগে নেট পিজির পরীক্ষা নিয়ে দফায় দফায় মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। তার জেরে অনেকটাই পিছিয়ে গিয়েছিল পরীক্ষা। কেন্দ্র নতুন সিলেবাসে পরীক্ষা নেয়ার দাবি জানিয়েছিল। সেটা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।












Click it and Unblock the Notifications