ভোটের গণনা পিছিয়ে গেল মাথায় আকাশ ভেঙে পড়বে না, সুপ্রিম কোর্টের সাফ বার্তা যোগীরাজ্যের নির্বাচন ঘিরে
ভোটের ফল না বেরোলে মাথায় আকাশ ভেঙে পড়বে না, সুপ্রিম কোর্টে র বার্তা যোগী সরকারকে
করোনার জেরে নাজেহাল উত্তরপ্রদেশ। সেরাজ্যে বাংলার সঙ্গেই ২ রা মে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে। এদিকে, অতিমারীর দাপটে এই ফলাফল ঘোষণা বন্ধ করার জন্য বহু আবেদন আসতে থাকে। সেই মর্মে এদিন উত্তরপ্রদেশকে কার্যত ভর্ৎসনার সুরে নিজের বক্তব্য জানায় সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের বার্তা
এদিন সুপ্রিমকোর্ট উত্তরপ্রদেশ রাজ্য নির্বাচন কমিশনকে শেষমেশ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল গণনার ছাড়পত্র দিয়েছে এদিন। তবে তার আগে , করোনা পরিস্থিতিতে উত্তরপ্রদেশে ভোট ও তার ফলাফল গণনা নিয়ে শীর্ষ আদালত কড়া বার্তা দেয় যোগীরাজ্যকে। প্রসঙ্গত, যোগী রাজ্যে নির্বাচনের ফল ঘোষণার দিন লকডাউন ঘোষিত রয়েছে।

মাথায় আকাশ ভেঙে পড়বে না!
সুপ্রিম কোর্ট সাফ বার্তায় জানায়, যদি ভোটের ফলাফল ঘোষণা না হয়, তাহলে মাথায় আকাশ ভেঙে পড়বে না। এদিকে, আলাদতের সামনে তখন উত্তরপ্রদেশ সরকার জানায় , রাজ্যে কোভিড বিধি নির্বাচনের গণনার সময়ও লাগু থাকবে। এই প্রতিশ্রুতি লিখিত আকারে পেশ করা হয় শীর্ষ আদালতে।

আদালতের তীব্র ভর্ৎসনা
শীর্ষ আদালত এদিন সাফ জানতে চায় উত্তরপ্রদেশ রাজ্য নির্বাচন কমিশনের কাছে যে, 'প্রথমে আমাদের যুক্তি দিন য়ে কেন গণনা প্রয়োজন। গণনা তো ২ থেকে ৩ সপ্তাহ পিছানোও যায়।.. ' এরপরই সুপ্রিম কোর্টের প্রশ্ন, করোনা পরিস্থিতিতে ভোটের গণনার নেপথ্যে কোন যুক্তি রয়েছে উত্তরপ্রদেশ সরকারের।

আসে প্রতিশ্রুতি
প্রসঙ্গত, এরপর উত্তরপ্রদেশ সরকার জানায়, সমস্ত প্রার্থীদের জন্য কোভিড টেস্টিং আবশ্যিক করা হয়েছে উত্তরপ্রদেশে, এমনকি উত্তরপ্রদেশের গণনাকেন্দ্রে এই নির্দেশিকা লাগু রয়েছে। জানানো হয়েছে, গণনার পর কোনও বিজয় মিছিলও হবে মা। এরপরই উত্তরপ্রদেশের তরফে দেওয়া এই প্রতিশ্রুতিকে লিখিত রূপে ধরে নিয়ে পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের ছাড়পত্র দেয় শীর্ষ আদালত।












Click it and Unblock the Notifications