SSC Case: স্কুলে যেতে পারবেন নির্দিষ্ট করে 'অযোগ্য' চিহ্নিত না হওয়া শিক্ষকরা, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের!

SSC Case: সুপ্রিম কোর্টে খানিকটা স্বস্তি চাকরিহারা শিক্ষকদের। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরি করার সুযোগ দিল সর্বোচ্চ আদালত। কাজ করার সুযোগ পাবেন নির্দিষ্ট করে অযোগ্য চিহ্নিত না হওয়া শিক্ষকরা। নতুন নিয়োগের ক্ষেত্রে সময়সীমা বাড়াল আদালত। ৩১ মে-এর মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে। মধ্যশিক্ষা পর্ষদের করা আর্জিতে সাড়া দিয়ে জানাল সুপ্রিম কোর্ট।

এসএসসি মামলায় ২০১৬ সালের গোটা প্যানেলই বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। ফলে চাকরিচ্যুত হন ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক ও শিক্ষাকর্মী। রায়ে সাময়িক পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মধ্যশিক্ষা পর্ষদ। পড়ুয়াদের সমস্যার কথা ভেবে যাতে চলতি শিক্ষাবর্ষ পর্যন্ত ও নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে শনাক্ত না হওয়া চাকরিহারা শিক্ষকরা স্কুলে যেতে পারেন, এই মর্মে প্রধান বিচারপতির বেঞ্চে আবেদন জানিয়েছিল পর্ষদ। তাতেই ইতিবাচক সাড়া দিল শীর্ষ আদালত।

SSC SC

কিন্তু যোগ্য ও অযোগ্য শিক্ষকই তো বাছাই হয়নি, সেক্ষেত্রে স্কুলে কারা যাবেন, সেই নিয়ে প্রশ্ন রয়েছে। তবে শীর্ষ আদালত জানায়, শুধুমাত্র পড়ুয়াদের কথা ভেবে নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির অচিহ্নিত শিক্ষকরা আপাতত স্কুলে যেতে পারবেন। এনাদের সকলের নতুন করে পরীক্ষা নিশ্চিত করতেই হবে এসএসসিকে। এক্ষেত্রে তারা কোনওভাবেই যেন চাকরি পার্মানেন্ট না ভেবে নেন। তবে গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষাকর্মীদের নিয়ে কোনও নির্দেশ নয় শীর্ষ আদালতের।

Take a Poll

তবে কারা এখনও অযোগ্য শিক্ষক বলে চিহ্নিত নন, সেসম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা সামনে আসেনি। সেক্ষেত্রে এসএসসি কীভাবে রায় কার্যকর করবে, তার সম্পূর্ণ দায় পর্ষদের উপরেই। এসএসসি কোনও বিজ্ঞপ্তি জারি করবে নাকি যোগ্যদের সরাসরি স্কুলে যেতে বলা হবে, তা নিয়ে ধন্দ রয়েছে। এসম্পর্কে আদালতের রায়েও বিশেষ কিছু বলা নেই। আর তাই যোগ্য ও অযোগ্য শিক্ষকদের বাছাইয়ের দায়ে বল সম্পূর্ণ এসএসসির কোর্টেই ঠেলা হল।

তবে এই রায়ের ফলে কেউ কোনও বিশেষ সুবিধা পাবেন না বলেও জানিয়ে দেয় শীর্ষ আদালত। যদিও চাকরিহারা শিক্ষকদের দাবি, একই প্যানেলে যোগ্য শিক্ষকরা গেলে যোগ্য শিক্ষাকর্মীরা কেন স্কুলে যেতে পারবেন না? মুখ্যমন্ত্রীর দ্বিচারিতার কারণেই এটা হয়েছে বলে অভিযোগ তাঁদের। সেক্ষেত্রে সাময়িক স্বস্তিতে আশার আলো দেখছেন না তারা। এসএসসির কাছে যোগ্য ও অযোগ্যদের তালিকা ও ওএমআরের মিরর ইমেজ প্রকাশের দাবিতে অনড় চাকরিহারারা।

এদিন আদালতে মধ্যশিক্ষা পর্ষদ জানায়, ৩ তারিখের প্যানেল বাতিলের রায় তারা গ্রহণ করেছেন। তবে তারা পড়ুয়াদের কথা ভেবে শুধুমাত্র তাতে আংশিক বদল চেয়েছেন। সুপ্রিম কোর্টও বারংবার স্পষ্ট করে দিয়েছে, শুধুমাত্র পড়ুয়াদের কথা ভেবেই ৩১ ডিসেম্বর পর্যন্ত দাগী নন, এমন নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষকদের স্কুলে যেতে অনুমতি দেওয়া হল। তবে অযোগ্যদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করে বা সরাসরি অযোগ্যদের সঙ্গে যোগাযোগ করে বেতন ফেরতের কথা বলতে হবে এসএসসিকে, জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+