আক্রন্তের সংখ্যা ২ কোটির গণ্ডি ছুঁইছুঁই, করোনার দাপট ঠেকাতে লকডাউন জারির পরামর্শ সুপ্রিম কোর্টের

আক্রন্তের সংখ্যা ২ কোটির গণ্ডি ছুঁইছুঁই, করোনার দাপট ঠেকাতে লকডাউন জারির পরামর্শ সুপ্রিম কোর্টের

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনার কবলে পড়েছেন ৩ লক্ষ ৭০ হাজারের বেশি মানুষ। মোট আক্রন্তের সংখ্যা ২ কোটির গণ্ডি ছুঁইছুঁই। এমতবস্থায় এবার করোনা দাপট কমাতে কেন্দ্র-রাজ্যকে লকডাউন জারির পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। যদিও লকডাউন জারির পথে হাঁটতে যে চায় না সরকার, সে বার্তা আগেই দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই সুপ্রিম রায়ের পর নতুন করে শুরু হয়েছে চাপানৌতর। অন্যদিকে করোনা মহামারির দ্বিতীয় ঢেউ রোখার বিষয়ে শুনানির পর রবিবার লকডাউন সংক্রান্ত একটি নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট।

আক্রন্তের সংখ্যা ২ কোটির গণ্ডি ছুঁইছুঁই, করোনার দাপট ঠেকাতে লকডাউন জারির পরামর্শ সুপ্রিম কোর্টের

শীর্ষ আদালতের পরামর্শ, “কেন্দ্র এবং রাজ্য সরকারগুলোর কাছে আবেদন ভিড় এবং সুপার স্প্রেডার অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করুন। অতিমারীর দ্বিতীয় ঢেউয়ে বেলাগাম সংক্রমণ হয়েছে গোটা দেশে। কেন্দ্র ও রাজ্য সরকারগুলোকে নির্দেশ দেওয়া হচ্ছে, সংক্রমণ রোধে ভবিষ্যতে কী ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে দ্রুত পরিকল্পনা করতে।প্রাণঘাতী ভাইরাসের প্রকোপ রুখতে আপনারা লকডাউনের বিষয়টিও ভেবে দেখতে পারেন’।” অন্যদিকে লকডাউন জারি করার পরামর্শ দেওয়ার পাশাপাশি, লকডাউনের জেরে দেশের প্রান্তিক মানুষের অসুবিধার বিষয়টিকেও নজরে রাখার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারগুলিকে অনুরোধ করেছে শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, লকডাউনে প্রান্তিক মানুষদের সমস্যার বিষয়ে অবগত আদালত। তাদের আর্থ-সামাজিক পরিস্থিতি বিচার করেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে শীর্ষ আদালত। যদিও করোনা সুনামি রুখতে দেশের বিভিন্ন রাজ্য লকডাউনের পথে হাঁটলেও এখনও সে পথ বাছেনি মোদী সরকার। এমতাবস্থায় এবার সুপ্রিম কোর্টের পরামর্শের পর কেন্দ্রের সিদ্ধান্তে কোনও পরিবর্তন আসে কি না এখন সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+