জম্মু ও কাশ্মীরে '৩৫ এ ধারা' সংক্রান্ত মামলা নিয়ে সুপ্রিম কোর্ট যা জানাল
জম্মু ও কাশ্মীরে সংবিধানের ৩৫ -এর এ ধারা সংক্রান্ত এক মামলায় আপাতত স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিমকোর্ট। এই মামলার শুনানির পরবর্তী তারিখ ২৭ অগাস্ট
জম্মু ও কাশ্মীরে সংবিধানের ৩৫ -এর এ ধারা সংক্রান্ত এক মামলায় আপাতত স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিমকোর্ট। এই মামলার শুনানির পরবর্তী তারিখ ২৭ অগাস্ট। এই ধারাকে চ্যালেঞ্জ করে একটি পিআইএল মামলা চলছে সুপ্রিম কোর্টে। সেই মামলার প্রেক্ষিতেই ছিল এই শুনানি।

উল্লেখ্য, ১৯৫৬ সালে জম্মু ও কাশ্মীরে যে সংবিধান গৃহীত হয়, তাতে স্পষ্ট করা হয়েছিল যে জম্মু ও কাশ্মীরের স্থায়ী বাসিন্দা হতে হলে, কী কী শর্ত পালন করতে হবে। ৩৫ এর এ ধারা অনুযায়ী জম্মু ও কাশ্মীরে বিশেষ স্বীকৃতি ব্যবস্থা সম্পর্কে সেখানে জানানো হয়। এই ধারা অনুযায়ী , কেউ যদি ১০ বছর বা তার বেশি সময় ধরে জম্মু ও কাশ্মীরে থাকেন বা সেখানে তাঁর সম্পত্তির বৈধ মালিক হন, তাহলে তিনি রাজ্যের স্থায়ী বাসিন্দা বলে বিবেচিত হবেন। উল্লেখ্য , এ নিয়ে সেরাজ্যে স্থায়ী বাসিন্দা হওয়ার মর্যাদা সংক্রান্ত বিতর্ক ওঠে। জম্মু ও কাশ্মীরের বাইরে সেখানের অনেক মহিলার বিয়ে হওয়ার ফলে , এই আইনের মাধ্যমে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন তাঁরা।
এদিকে, আজ সুপ্রিমকোর্ট জানিয়ে দিয়েছে, এই মামলা এরপর ৩ জন বিচারপতির বেঞ্চে উঠবে। এই মামলা আপাতত স্থগিত রাখার জন্য জম্মু ও কাশ্মীরের সরকার ও কেন্দ্রীয় সরকার দু'পক্ষের তরফেই আর্জি জানানো হয়। সামনেই কাশ্মীর উপত্যকা জুড়ে পঞ্চায়েত নির্বাচন রয়েছে। সেই প্রেক্ষাপটে এই মামলার রায় প্রাসঙ্গিক হবে বলে অনেকেই মনে করছেন।












Click it and Unblock the Notifications