জম্মু- কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের দাবি, শুনানি পিছল সুপ্রিমকোর্টে

সুপ্রিমকোর্টে তিন মাসের জন্য পিছিয়ে গেল সংবিধানের ৩৫এ অনুচ্ছেদ নিয়ে মামলার রায়দান। অবশ্য কেন্দ্র এই ইস্যুতে ছমাসের সময় চেয়েছিল

সুপ্রিমকোর্টে তিন মাসের জন্য পিছিয়ে গেল সংবিধানের ৩৫এ অনুচ্ছেদ নিয়ে মামলার রায়দান। অবশ্য কেন্দ্র এই ইস্যুতে ছমাসের সময় চেয়েছিল। আগামী জানুয়ারি মাসে ফের এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।

জম্মু- কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের দাবি, শুনানি পিছল সুপ্রিমকোর্টে

সোমবার ভারতীয় সংবিধানের ৩৫এ অনুচ্ছেদের ওপর একাধিক মামলার শুনানি ছিল সুপ্রিমকোর্টের তিন সদস্যের বেঞ্চে। দিল্লির একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই অনুচ্ছেদ বাতিল করার আবেদন জানিয়ে প্রথম মামলাটি করেছিল। ভারতীয় সংবিধানের এই অনুচ্ছেদে জম্মু- কাশ্মীরকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছে। এই ধারার মাধ্যমে কে রাজ্যের স্থায়ী নাগরিক তা ঠিক করা হয়। আইন অনুযায়ী অন্তত দশ বছর রাজ্যে বসবাস করলে তবে স্থায়ী নাগরিক হওয়া যায়। স্থায়ী নাগরিক হওয়ার পরই কোনও ব্যক্তি স্থাবর বা অস্থাবর সম্পত্তির মালিক হতে পারেন।

আবেদনকারীদের দাবি, ভারতীয় সংবিধানের এই অনুচ্ছেদ বেআইনিভাবে ঢোকানো হয়েছে। সংসদে কোনও বিল পাশ না করিয়েই এই অনুচ্ছেদকে সংবিধানে সামিল করা হয়েছে। আবেদনকারীদের আরও যুক্তি, ভারতীয় সংবিধান জাত- ধর্ম নির্বিশেষে সকলকে সমান অধিকার দিয়েছে, কিন্তু ৩৫এ অনুচ্ছেদ তার বিরোধী।

১৯৫৪ সালে সংবিধানে অন্তর্ভুক্ত এই অনুচ্ছেদ বাতিল করতে গোড়া থেকেই সরব বিজেপি। কিন্তু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও বিচ্ছিন্নতাবাদী নেতারা কিন্তু এই ধারা বাতিলের বিপক্ষে। সুপ্রিমকোর্টের রায় বিপক্ষে গেলে উপত্যকায় অশান্তির হুঁশিয়ারিও দিয়েছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+