মোদীর বিরোধীরা লাদেন ও মাওবাদীদের সমর্থনকারী! আর যা বললেন এই মন্ত্রী

ফের বিতর্কিত মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও এনডিএ-র বিরোধীদের তুলনা করলেন ওসামা বিন লাদেন ও মাওবাদীদের সমর্থনকারীদের সঙ্গে।

ফের বিতর্কিত মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও এনডিএ-র বিরোধীদের তুলনা করলেন ওসামা বিন লাদেন ও মাওবাদীদের সমর্থনকারীদের সঙ্গে।

মোদীর বিরোধীরা লাদেন ও মাওবাদীদের সমর্থনকারী! আর যা বললেন এই মন্ত্রী

সংমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে গিরিরাজ সিং বলেছেন, সারা দেশ দেখছে কী ভাবে নরেন্দ্র মোদীর বিরোধিতা করা হচ্ছে। নরেন্দ্র মোদীর বিরোধিতা যাঁরা করছেন, তারাই ওসামা বিন লাদেন এবং মাওবাদীদের সমর্থন করছেন বলে বিতর্কিত মন্তব্যটি করেন। এদের কারওই মোদীর উন্নয়নের সামনে দাঁড়ানোর সাহস নেই বলে মন্তব্য করেছেন গিরিরাজ সি।

এর আগে অবশ্য বিষয়টি নিয়ে টুইট করেছিলেন গিরিরাজ সিং। সেখানে তিনি বলেন, ওসামাবাদী, মাওবাদী, জাতিবাদী ও সামন্ততান্ত্রিকরা এনডিএ-র বিরুদ্দে জোট বেধেছে। একইসঙ্গে তিনি বলেন, উন্নয়নের তরঙ্গে ভর করেই ২০১৯-এর নির্বাচনে জয়ী হবে এনডিএ।

বিজেপির মুখপত্র সম্বিত পাত্র এর আগে টুইট করে মুম্বই হামলার প্রধান অভিযুক্ত হাফিজ সইদের সঙ্গে তুলনা করেছিলেন বিরোধীদের।

টুইটে সম্বিত পাত্র এর ব্যাখ্যা করেছেন। কালো টাকা ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই বিরোধীদের মধ্যে যেমন হতাশা তৈরি করেছে, ঠিক তেমনই জঙ্গিবাদ ও সার্জিক্যাল স্ট্রাইক হাফিজ সইদকে হতাশার মধ্যে ফেলেছে। এটাই প্রমাণ করছে যে মোদী সরকার ঠিক পথেই চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+