ভারতীয় উপমহাদেশের ২ হাজার কিমি এলাকা জুড়ে 'সুপার ফগ'-এর তাণ্ডব, জানলে অবাক হবেন

ভারতীয় উপমহাদেশ জুড়ে এবার তাণ্ডব 'সুপার ফগ'-এর। বুধবার সকালে যা বিস্তৃত ছিল পশ্চিমে পাকিস্তান থেকে পূর্বে ত্রিপুরা পর্যন্ত। এখনও পর্যন্ত এটিই সব থেকে বেশি এলাকা জুড়ে বিস্তৃত কুয়াশার চাদর।

ভারতীয় উপমহাদেশ জুড়ে এবার তাণ্ডব 'সুপার ফগ'-এর। বুধবার সকালে যা বিস্তৃত ছিল পশ্চিমে পাকিস্তান থেকে পূর্বে ত্রিপুরা পর্যন্ত। এখনও পর্যন্ত এটিই সব থেকে বেশি এলাকা জুড়ে বিস্তৃত কুয়াশার চাদর।

ভারতীয় উপমহাদেশের ২ হাজার কিমি এলাকা জুড়ে 'সুপার ফগ'

কুয়াশার অবিভক্ত স্তর। যা বিস্তৃত পশ্চিমে পাকিস্তানের মধ্যবর্তী অংশ থেকে গাঙ্গেয় সমতলের ওপর দিয়ে একেবারে পূর্বে ত্রিপুরা পর্যন্ত। পৃথিবীতে ডাঙায় থাকা এই ধরনের কুয়াশার স্তরের ক্ষেত্রে এখনও পর্যন্ত এটাই বৃহত্তম। প্রায় ২ হাজার কিলোমিটার ব্যাপী বিস্তৃত কুয়াশার এই স্তরকে গবেষকরা নাম দিয়েছেন সুপার ফগ হিসেবে।

ভারতীয় উপগ্রহ ইনস্যাট থ্রিডি-র মাধ্যমে তোলা এই ছবি সবার সামনে এসেছে। পাকিস্তান, ভারত, নেপাল এবং বাংলাদেশের ওপর বিস্তৃত এই কুয়াশার শুরুটা হয়েছিল ২৫ ডিসেম্বর বড়দিনের দিন। যা সেসময় ছিল পূর্ব উত্তর প্রদেশ ও বিহারের ওপর।

কিন্তু বুধবারে কুয়াশার এই বিস্তার ছিল সেন্ট্রাল চায়না, ইতালি কিংবা ক্যালিফোর্নিয়া ভ্যালির ওপর থাকা কুশার চাদরের থেকেও অনেক বড় প্রকৃতির। এমনটাই জানিয়েছেন, দিল্লি বিমানবন্দরের আবহাওয়া অফিসের প্রধান আর কে জেনামনি। বড়দিনে পূর্ব উত্তরপ্রদেশ ও বিহারের ওপর বিস্তারের পর ৩১ ডিসেম্বর পশ্চিমে তা বর্ধিত হয় দিল্লি পর্যন্ত। ২ জানুয়ারি তা ছড়িয়ে পড়ে পঞ্জাবে। এরপর তা চলে যায় পাকিস্তানের মধ্যবর্তী অংশে। এই কুয়াশার প্রভাব পড়েছে বিমান, রেল ও রোড ট্রান্সপোর্টেও।

ভারতীয় উপমহাদেশের ২ হাজার কিমি এলাকা জুড়ে 'সুপার ফগ'

বুধবার সকাল ৯.৩০ নাগাদ এই কুয়াশার চাদর ছড়িয়ে পড়েছিল সবথেকে বড় জায়গায়।

আবহাওয়া দফতরের ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে, বুধবার সকাল ৬.৩০ থেকে ৯.৩০-এর মধ্যে দেশের ১৫ টি বিমানবন্দরে মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট ছিল। বিমানবন্দরগুলি হল, আগরতলা, পটনা, গয়া, গুয়াহাটি, গোরক্ষপুর, এলাহাবাদ, আগ্রা, লখনৌ, বারানসী, রায় বরেলি, চণ্ডীগড়, জম্মু, লুধিয়ানা এবং পন্থনগর। সবচেয়ে খারাপ অবস্থা ছিল অমৃতসরে। মঙ্গলবার সন্ধে ৬.৩০ থেকে বুধবার বেলা ১২.৩০ পর্যন্ত ১৮ ঘণ্টার জন্য দৃশ্যমানতা নেমে গিয়েছিল ১০০ মিটারের নিচে। এই সময় দিল্লি বিমানবন্দরে দৃশ্যমানতা ছিল ৩০০ মিটার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+