Supermoon 2023: এ মাসেই দ্বিতীয় সুপারমুন ধরা দেবে ব্লু মুন রূপে! কবে কখন দেখবেন সে দৃশ্য

অগাস্টে এক জোড়া সুপারমুন দেখতে পাবেন স্টারগেজাররা। অগাস্টের প্রথম দিনেই রাতের আকাশকে মোহময়ী করে তুলবে সুপারমুন। তারপর এ মাসেই দ্বিতীয়বার সুপারমুন দেখা মিলবে। ব্লু মুন হয়ে আকাশে উদয় হবে দ্বিতীয় সুপারমুনের।

একই মাসে দুটি পূর্ণিমা বিরল। তার ফলে এক মাসে যেমন জোড়া সুপারমুন দেখা যাবে। দ্বিতীয় সুপারমুনটি হবে ব্লুমুন। আর তা দেখা যাবে ৩০ অগাস্ট। অর্থাৎ মাসের একেবারে শেষে। পরের পূর্ণিমায় চাঁদ আরও কাছে আসবে পৃথিবীর। ফলে সেদিনের চাঁদও হবে সুপারমুন।

এক মাসে দুটি সুপারমুন

একইসঙ্গে ৩০ অগাস্টের চাঁদ তকমা পাবে ব্লু মুনেরও। কারণ এক মাসে দ্বিতীয় পূর্ণিমা হলে সেদিনের চাঁদ ব্লু মুনের আখ্যা পায়। ১ ও ৩০ অগাস্ট চাঁদের ঔজ্জল্যও অনেক বেশি হবে। অন্যান্য পূর্ণিমায় চাঁদের জ্যোৎস্নার থেকেও আরও বেশি আলোকিত করে তুলবে পৃথিবীকে।

১ অগাস্ট মঙ্গলবার সন্ধ্যায় আকাশের দক্ষিণ-পূর্ব কোণে যখন দেখা যাবে প্রথম চাঁদ, তখন তা অপরূপ শোভা নিয়ে হাজির হবে। এদিন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সবথেকে কম। মাত্র ২,২২,১৫৯ কিলোমিটার বা ৩,৫৭,৫৩০ কিলোমিটার দূরত্বে রয়েছে চাঁদ। আবারও মাসের শেষে ৩০ অগাস্ট চাঁদ পৃথিবী থেকে সবথেকে কম দূরত্বে আসবে। সেদিন পৃথিবী থেকে আরও দূরত্ব কম হবে চাঁদের। সেদিন দূরত্ব হবে ২,২২,০৪৩ মাইল।

এক মাসে দুটি সুপারমুন

২০২৩ সালের অগাস্ট মাসে দুবার পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে। আবার এ দৃশ্য দেখা যাবে ২০৩৭ সালে। ২০২৩ সালে মোট চারটি সুপারমুন দেখা যাবে। প্রথম সুপারমুন দেখা গিয়েছিল জুলাই মাসে। চতুর্থ ও শেষ সুপারমুনটি দেখা যাবে আগামী সেপ্টেম্বর মাসে। আর মাঝে অগাস্টে জোড়া সুপারমুনের দর্শন মিলছে। তার একটি আজ, মঙ্গলবার। অন্যটি ৩০ অগাস্ট।

মঙ্গলবার রাত ১২টার পরই এক দুর্লভ মুহূর্তের সাক্ষী থাকবেন স্টারগেজাররা। কলকাতা-সহ ভারতের গ্রাম-শহর থেকেও দেখা যাবে সেই অতি অপরূপ দৃশ্য। এদিনের চাঁদ হয়ে উঠবে সুপারমুন। মোহময়ী চন্দ্রের শোভা নিজের চোখে দেখতে পাবেন আকাশে একবার উঁকি দিলেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+