Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কেন্দ্রের দুই মন্ত্রীকে সঙ্গে নিয়ে হাইওয়েতে বায়ুসেনার বিমানের আপৎকালীন 'ল্যান্ডিং ড্রিল'

ভারতের বায়ুসেনার বিমান কতটা প্রস্তুত রয়েছে যেকোনও পরিস্থিতির মোকাবিলায়, তা ফের একবার প্রমাণ করে দিল এসি ১৩০ জে সুপার হারকিউলিস ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট । এদিন এই বিমানে সওয়ার ছিলেন কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, রোডওয়েজ মন্ত্রী নীতিন গড়করি, এবং সঙ্গে ছিলেন চিফ এয়ারমার্শাল আরকেএস ভাদুরিয়া। আর এংদের সঙ্গে নিয়েই রাজস্থানের বারমেঢ়ে এদিন বায়ুসেনার বিমানটি হাইওয়েতে আপৎকালীন ল্যান্ডিং এর মহড়া দিয়েছে। যা বায়ুসেনার ইতিহাসে এক নয়া গর্বের অধ্যায় যোগ করল।

কেন্দ্রের দুই মন্ত্রীকে সঙ্গে নিয়ে হাইওয়েতে বায়ুসেনার বিমানের আপৎকালীন ল্যান্ডিং ড্রিল

(প্রতীকী ছবি)

এদিন বায়ুসেনার মহড়ার এমন চমক নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত প্রশংসা করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিনের মহড়ার পর তিনি বার্তা দেন, 'আমি সকলকে শুভেচ্ছা জানাতে চাই। যেখান সাধারণত গাড়ি আর বিমান দেখা যায়, সেখানে আজ বিমান দেখা গেল। এটি গুরুত্বপূর্ণ। কারণ এই জায়গায় ১৯৭১ সালে একটি যুদ্ধ হয়েছিল। এর কাছেই রয়েছে আন্তর্জাতিক সীমানা। ' একই সঙ্গে রাজনাথ সিং জানান, যেভাবে আপৎকালীন ল্যান্ডিং এর দিকে এক বড়সড় পদক্ষেপ তৈরি করেছে, সেই জায়গা থেকে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে সেনা আরও জোরদার শক্তি পেয়েছে। এরই সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী বলেন, এটা শুধু যুদ্ধ নয়, বরং ত্রাণের কাজের ক্ষেত্রেও বেশ উপযোগী। যেখানে হেলিপ্যাড তৈরি হচ্ছে সেখানে এই আবতরণ বিন্যাস ব্যবস্থাপনা কার্যকরী হবে বলে জানা যাচ্ছে। এই প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী বলেন, করোনা কোনও যুদ্ধের থেকে কম নয়। আর যুদ্ধ হোক বা প্রাকৃতিক ঝঞ্জা, যেকোনও ক্ষেত্রেই সমস্যা সমাধানে এই আপৎকালীন ল্যান্ডিং কার্যকরী হবে বলে জানান প্রতিরক্ষামন্ত্রী।

এদিকে, বায়ুসেনার তরফে জানানো হয়েছে, যে বায়ুসেনার বিমানের যে ফিল্ড ল্যান্ডিং এদিন হয়েছে,তা রাস্তার পরিকাঠামোগত দিকের বিচার করার জন্য একটি পর্যবেক্ষণমূলক পদক্ষেপ ছিল। যদি আপৎকালে হাইওয়েকে এয়ারস্ট্রিপ হিসাবে ব্যবহার করতে হয়, তাহলে এই হাইওয়ে বেশ কার্যকরী হতে পারে। ফলে হাইওয়েকে ল্যান্ডিং স্ট্রিপ হিসাবে ব্যবহার করা নিয়ে একধাপ এগিয়ে গেল ভারত। যা আগামী দিনে দেশের বিভিন্ন পরিস্থিতিতে প্রয়োজন হলে কার্যকরী করতে পারবে দেশ। এই ঘটনা চক্ষুষ করতে বহু মানুষ অপেক্ষা করছিলেন। আর তা দেখতেও বেশ ভিড় জমে যায়। এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডিএস বিপিন রাওয়াত। আগরা লখনউ এক্সপ্রেসওয়ে সহ দেশের ১২ টি জায়গায় এমন হাইওয়ে রয়েছে যেখানে যেকোনও মুহূর্তে বিমান ল্যান্ডিং করতে পারবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+