দেশে সুপার এমার্জেন্সি জারি হয়েছে : মমতা

সুপার এমার্জেন্সি জারি হয়েছে দেশে। দেশের মানুষের কাছে থেকে স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। খাদ্য-বস্ত্র-বাসস্থান কেড়ে নেওয়া হয়েছে।

পাটনা, ৩০ নভেম্বর : সুপার এমার্জেন্সি জারি হয়েছে দেশে। দেশের মানুষের কাছে থেকে স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। খাদ্য-বস্ত্র-বাসস্থান কেড়ে নেওয়া হয়েছে। বুধবার নোট বাতিলের প্রতিবাদে পাটনার সভা থেকে ফের একবার প্রধানমন্ত্রীকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভারত পরিক্রমায় বেরিয়ে মঙ্গলবার লখনউয়ের সভা থেকে মোদিকে গদি ছাড়া করার হুঙ্কার দিয়েছিলেন, আজ পাটনার সভায় মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কার ছাড়লেন, দেশে সুপার এমার্জেন্সি জারি করেছে কেন্দ্রীয় সরকার।

দেশে সুপার এমার্জেন্সি জারি হয়েছে : মমতা

মোদিকে সরাসরি আক্রমণ করে তিনি বলেন, 'কালো টাকা তো রয়েছে আপনার কাছে, কালো টাকা রয়েছে আপনার দলের কাছে।' তাঁর কটাক্ষ, 'জনতার ঘরে তালা মেরে, আপনি নিজের ঘরে টাকা ভরছেন, মানুষ আপনাকে ক্ষমা করবেন না। মানুষ এর যোগ্য জবাব দেবে।'

বাংলার মুখ্যমন্ত্রী এদিন নোট বাতিল ইস্যুতে পুরো ঘটনার তদন্ত দাবি করেন। এদিনের সভায় মমতা দাবি করেন, পুরো দেশ লুঠ করে নিতে চাইছেন মোদি। মানুষের টাকা লুঠে নিয়েছেন। স্ত্রী ধনও লুঠ করে নিয়েছে্। এটা মা-বোনেদের অপমান। মাস পয়লা বেতনের কী হবে, তা এখনও ঠিক করতে পারেনি। রাত পোহালেই বেতন পাবেন না মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+