কালীপুজোর মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে সুপার সাইক্লোন! আছড়ে পড়তে পারে 'সিতরাং'

কালীপুজোর মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে সুপার সাইক্লোন! আছড়ে পড়তে পারে 'সিতরাং'

গত মে মাসে ঘূর্ণিঝড় অশনি আঘাত হেনেছিল অন্ধ্রপ্রদেশে। তারপর থেকে পরের ৫ মাসে দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম প্রাকৃতিক বিপর্যয় দেখা গেলেও ঘূ্র্ণিঝড়ের মতো পরিস্থিতি তৈরি হয়নি। এই মুহূর্তে দেশ থেকে বর্ষায় বিদায় শুরু হয়েছে। সেই সময়ে একটি বিদেশি আবহাওয়া সংস্থা গ্লোবাল ফোরকাস্ট সিস্টেমের তরফে কালী পুজোর মধ্যে ভারতে সুপার সাইক্লোনের সম্ভাবনার কথা বলেছে।

১৭ অক্টোবরের মধ্যে নিম্নচাপ তৈরির সম্ভাবনা

১৭ অক্টোবরের মধ্যে নিম্নচাপ তৈরির সম্ভাবনা

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী কানাডার সাসকাচোয়ান ইউনিভার্সিটির আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তাফা কামাল পলাশ জানিয়েছেন ১৭ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। আর ১৮ অক্টোবরের মধ্যে তা তীব্রতর হতে পারে।

কোথায় আছড়ে পড়তে পারে

কোথায় আছড়ে পড়তে পারে

সেই প্রতিবেদনে বলা হয়েছে দিন তিনেক আগে পূর্বাভাসে বলা হয়েছিল সম্ভাব্য ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের উপকূল আর বাংলাদেশের সুন্দরবনের মধ্যে কোনও এক জায়গায় ল্যান্ডফল করতে পারে। কিন্তু রবিবারের পূর্বাভাসে বলা হয়েছে, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের উপকূলেও আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যেমন নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথা বলা হচ্ছে, ঠিক তেমনই নির্দিষ্ট করে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের জায়গার কথা বলা যাচ্ছে না। সেক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ থেকে ওড়িশা, পশ্চিমবঙ্গের উপকূল হয়ে, তা বাংলাদেশের উপকূলের কোনও এক জায়গায় ল্যান্ডফল করতে পারে, এমন সম্ভাবনার কথা বলা হয়েছে।

ঘূর্ণিঝড়ের বেগ কত হতে পারে

ঘূর্ণিঝড়ের বেগ কত হতে পারে

গ্লোবাল ফোরকাস্ট সিস্টেমের পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি সুপার সাইক্লোনের রূপ নিতে পারে। যার জেরে ঝড়ের গতি হতে পারে বহু মানুষের স্মরণে থাকা আম্ফানের মতো। ঘন্টায় প্রায় ২২০ থেকে ২৫০ কিমি। এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় জোয়ারের জেলে জল ১৫ থেকে ২০ ফুটের মতো উঠতে পারে বলেও জানানো হয়েছে।

ঘূর্ণিঝড়ের নাম কী

ঘূর্ণিঝড়ের নাম কী

গত মে মাসে ঘূর্ণিঝড় অশনি আঘাত হেনেছিল অন্ধ্রপ্রদেশে। এরপরে নামকরণ অনুযায়ী সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম সিতরাং। এই সিত্রাং নামটি দিয়েছে থাইল্যান্ড। ২০২০ সালে এলাকার ১৩ টি দেশের ১৩ টি করে নাম-সহ ১৬৯ টি ঘূর্ণিঝড়ের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। ইউনাইটেড নেশনস ইকনোমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক এলাকার ১৩ টি দেশ হল ভারত, বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান, মালদ্বীপ, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ওমান, কাতার, সংযুক্ত আরব আমীরশাহী, সৌদি আরব ও ইরান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+