সাগরে ফুঁসে উঠে ধেয়ে আসছে ঘুর্ণিঝড় 'আম্ফান'! কোন উপকূলের দিকে এগোচ্ছে 'বিপর্যয়'
বঙ্গোপসাগরে ক্রমেই ফুঁসে উঠে নিজের শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আম্ফান। করোনার আবহে এই ঘূর্ণিঝড় কতটা বিপর্যয় বাড়াতে পারে তা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়তে শুরু করেছে। এদিকে, কোন গতিপথে এই ঝড় আসছে তা নিয়ে কিছু তথ্য উঠে এসেছে ।

আম্ফান নিয়ে বড় বার্তা
বলা হচ্ছে, ঘূর্ণিঝড় আম্ফান আরো শক্তি সঞ্চয় করে বঙ্গোপসাগরের পথে এসে স্থলভাগে আছড়ে পড়তে পারে। এমনই অনুমান আইএমডির। সোমবারের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

বুধবার থেকে কাউন্টডাউন শুরু!
এখনও পর্যন্ত যা তথ্য তাতে বুধবার থেকে আম্ফানের দানা বাঁধার প্রক্রিয়া শুরু হতে পারে। আর আগামী ১৬ মে তা তীব্র আকার ধারণ করে আছড়ে পড়তে পারে ভূভাগে।

ক্ষতির আশঙ্কা
করোনার জেরে এমনিতেই সংকটের মেঘ রয়েছে ভারতের আকাশে। এর ওপর যদি ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাব পড়ে, তাহলে সমস্যা বাড়তে পারে। এই আশঙ্কায় ক্রমাগতই উদ্বেগ বাড়ছে।

ভারতের কোথায় আছড়ে পড়তে পারে আম্ফান?
এখনও পর্যন্ত যে সমস্ত তথ্য উঠে এসেছে, তাতে জানা গিয়েছে, ১৬ মে আম্ফান সোজা গিয়ে আছড়ে পড়তে পারে তামিলনাড়ুর উপকূলে
। এরপর এটি অন্ধ্রপ্রদেশ উপকূলে ক্ষতিসাধন করতে পারে।

আম্ফানের প্রভাব
বেশ কয়েকটি সংস্থার পূর্বাভাস ও ইসিএমডাব্লিউএফ এর তথ্য অনুযায়ী, আম্ফানের জেরে ওড়িশা উপকূলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। অন্যদিকে, তামিলনাড়ুর থেকেও এই ঝড় অন্ধ্রপ্রদেশে তুমুল ক্ষতিসাধন করতে পারে বলে আশঙ্কা।

পশ্চিমবঙ্গ নিয়ে কি আশঙ্কা রয়েছে?
আবহাওয়াবিদদের মতে যদি এই ঝড় কোনওক্রমে মায়ানমারের দিকে যেতে শুরু করে তাহলে পশ্চিমবঙ্গের ওপর এক ভ্রুকুটি পড়বে। ফলে ক্ষতি সাধনের আশঙ্কা একমাত্র সেক্ষেত্রেই রয়েছে।












Click it and Unblock the Notifications