শিক্ষক নিয়োগ পরীক্ষার অ্যাডমিটকার্ডে সানি লিওনির ছবি, হইচই কর্ণাটকে, দায়ের অভিযোগ
শেষেমেশ শিক্ষক নিয়োগের অ্যাডমিট কার্ডে ছাপা হয়ে গেল বলিউড অভিনেত্রী সানি লিওনের ছবি। যা নিয়ে ইতিমধ্যে বেশ হইচই শুরু হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় সেই অ্যাডমিট কার্ডের ছবিও ভাইরাল হয়েছে। যা দেখে অবাক হয়েছেন অনেকেই। সেইসঙ্গে রাজ্য শিক্ষা দপ্তর নড়েচড়ে বসেছে ঘটেছে। ঘটনাটি ঘটেছে কর্নাটকে।

সাধারণ আমরা জানি যে কোনও পরীক্ষার অ্যাডমিট কার্ডে পরীক্ষার্থীর ছবি দেওয়া থাকে। কিন্তু এবার ঘটল অন্য ঘটনা! পরীক্ষার্থীর ছবির জায়গায় ছাপা হল হল সানি লিওনের ছবি। আর এই বিষয়টিকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই অ্যাডমিট কার্ডের ছবি।
এই ঘটনার জন্য প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস নেতৃত্বরা। অপরদিকে কর্ণাটকের শিক্ষা দপ্তর দফতর কিন্তু এফ আই আরও দায়ের করেছেন। বর্তমানে শিবামোগা সাইবার ইউনিটের অফিসাররা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছেন। জানা যাচ্ছে যারাই এই ঘটনার সাথে যুক্ত তাদের দৃষ্টিমূলক শাস্তি দেওয়া হবে।
জানা গিয়েছে, এক পরীক্ষার্থীর শিক্ষক নিয়োগের অ্যাডমিট কার্ডে সেই ছাত্রীর ছবির পরিবর্তে ছাপা হয়েছে বলিউড অভিনেত্রী সানি লিওনের ছবি। সেই অ্যাডমিট কার্ডের স্ক্রিনশট তুলে সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে শেয়ার করা হয়েছে। যা দেখে অবাক হয়েছেন অনেকেই।
কর্ণাটক কংগ্রেস সোশ্যাল মিডিয়া চেয়ারপার্সন বিআর নাইডু টুইটারে ওই অ্যাডমিটের একটি স্ক্রিনশটের ছবি শেয়ার করেছেন। হল টিকিটে প্রার্থীর ছবির পরিবর্তে সানি লিওনের ছবি ছাপানোর জন্য রাজ্য শিক্ষা দফতরের অভিযোগ তুলেছেন তিনি। পরীক্ষার্থীর ছবির পরিবর্তে পর্ণ তারকা সানি লিওনের ছবি ছাপিয়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছেন, শিক্ষা দপ্তর দফতরের এই পরীক্ষার জন্য ছাত্র ছাত্রীদের সাইবার ক্যাফে থেকে তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে বলা হয়েছিল। এই ঘটনার জন্য কোনও ভাবেই শিক্ষা বিভাগ জড়িত নয়। শিক্ষক নিয়োগের পরীক্ষায় কোপ্পা নামের এক পরীক্ষার্থী আবেদন করেছিলেন। তিনি চিকমাগালুর জেলার বাসিন্দা। শিবামোগায় পরীক্ষা দিতে এসেছিলেন তিনি। রবিবার পরীক্ষা দেওয়ার জন্য এসেছিলেনও তিনি।
নাইডুর এই কথার পরিপ্রেক্ষিতে রাজ্য শিক্ষা দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া যে ছবিটি শেয়ার হয়েছে সেই ছবি কিন্তু তাদের চোখে পড়েছে। তারা ইতিমধ্যে ছাত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন। তারা জানতে চেয়েছেন, সে নিজের ছবি বসিয়েছে না সানি লিওনের ছবি বসিয়েছে, সেই উত্তরে ছাত্রীটি জানিয়েছেন তার স্বামীর বন্ধু তার ফর্ম ফিলাপ করেছেন। তিনি এ বিষয়টি কিছু জানেন না।












Click it and Unblock the Notifications