'রাতে অনুষ্ঠান করতে কত নেন?', প্রশ্ন শুনেই সাংবাদিককে সপাটে চড় সানি লিওনির

সুরাত, ২৫ মার্চ : পর্ন দুনিয়া ছেড়ে বলিউডে পা রেখেছেন বেশ কিছুদিন হল। এখনও তাঁকে ভালোভাবে নিতে পারেনি সমাজ। এর প্রমাণ বারবার হাতেনাতে পেতে হচ্ছে সানি লিওনিকে। [সানি লিওনিকে নিয়ে এই তথ্যগুলি আপনি জানেন কি?]

ফের একবার সাংবাদিকের অশালীন প্রশ্নের সামনে পড়তে হল বলিউড অভিনেত্রী সানি লিওনিকে। রাতে অনুষ্ঠান করতে কতো নেন? অর্থাৎ রাতের রেট কত? এমন অভব্য প্রশ্নই করেছিলেন এক সাংবাদিক, তা শুনেই তাঁর গালে সপাটে চড় কষিয়ে দেন সানি। [এভাবে কখনও দেখেছেন কি সানি লিওনিকে?]

'রাতে অনুষ্ঠান করতে কত নেন?', শুনেই সাংবাদিককে চড় সানির

ঘটনাটি ঘটেছে গুজরাতের সুরাতে। সেখানে 'প্লে হোলি উইথ সানি লিওনি' নামে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। এক পাঁচতারা হোটেলে থাকাকালীন অনুষ্ঠান শুরুর আগে এই ঘটনা ঘটে। যদিও একেবারে পেশাদারদের মতোই অনুষ্ঠান বানচাল না করে নির্দিষ্ট সময়ে স্টেজে গিয়ে পারফর্ম করেন সানি। [ফের নীল ছবিতে ফিরছেন সানি লিওনি!]

তবে সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার জানিয়েছেন, যেহেতু সানি তৎক্ষণাৎ জবাব দিয়ে দিয়েছেন, ফলে আলাদা করে পুলিশে অভিযোগ জানানো হয়নি। তবে এরপরে গুজরাতে অনুষ্ঠান করার আগে ভেবে দেখা হবে বলে জানিয়েছেন ওয়েবার। [সানির কিছু হট এক্সক্লুসিভ ছবি]

প্রসঙ্গত, এক আগে এক টিভি সঞ্চালক পর্ন স্টার আখ্যা দিয়ে সানিকে নিয়ে কটূক্তি করেছিলেন। সেসময়ে বলিউডের বেশ কিছু তারকা সানির পাশে দাঁড়ান। ঘটনায় বেশ আঘাত পেয়েছিলেন তিনি। আর এবারও নিজের অতীত নিয়ে সানিকে কটূক্তি সহ্য করতে হল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+