বেঙ্গালুরুতে তুঙ্গে সানি লিওন বিতর্ক, এ প্রসঙ্গে যা জানাল আদালত
বেঙ্গালুরুতে বর্ষবরণের রাতে সানি লিওনের অনুষ্ঠান ঘিরে বিতর্কের জেরে , অনুষ্ঠান থেকে নাম তুলে নিয়েছেন সানি লিওন।
বেঙ্গালুরুতে বর্ষবরণের রাতে সানি লিওনের অনুষ্ঠান ঘিরে বিতর্কের জেরে , অনুষ্ঠান থেকে নাম তুলে নিয়েছেন সানি লিওন। আর এই ঘটনার প্রেক্ষিতে সানি কর্ণাটক রাজ্যসরকারকে তীব্র ভর্ৎসনা করল হাইকোর্ট।

অনুষ্ঠান ঘিরে কেন নিরাপত্তা দিতে পারেনি কর্ণাটক সরকার, তা নিয়ে প্রশ্ন তোলে কর্ণাটক হাইকোর্ট । পাশাপাশি , বেঙ্গালুরু পুলিশ কেন এই অনুষ্ঠানের অনুমতি দেয়নি তা নিয়েও প্রশ্ন করে হাইকোর্ট। এছাড়াও বেঙ্গালুরুতে বর্ষবরণের রাতে নিরাপত্তা রাখতে পুলিশ কী কী পদক্ষেপ নিচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলেছে হাইকোর্ট।
বেঙ্গালুরু পুলিশ কমিশনর যদিও এবিষয়ে মন্তব্য করতে গিয়ে জানান, যে ৩১ ডিসেম্বর রাতে শহরে নিরাপত্তা , আইন সঠিক রাখতেই এই অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়নি। প্রসঙ্গত , বেঙ্গালুরুর মান্যতা টেক পার্কে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। আর সেই অনুষ্ঠানে সানি লিওনের যোগদান নিয়ে প্রতিবাদ জানায় কন্নড়াপন্থী সংগঠনগুলি। তার জেরে সানি লিওন-ও অনুষ্ঠান থেকে নিজের নাম তুলে নেয়। আর তারপরঅ এই ভর্ৎসনা আসে আদালতের তরফে।












Click it and Unblock the Notifications