সাংসদ পদ হারাতে পারেন সানি দেওল! বিজেপির গলার কাঁটা এখন নির্বাচন কমিশন

জিতেও স্বস্তিতে নেই। সম্প্রতি লোকসভায় সাংসদ পদে শপথ নিয়েছেন অভিনেতা সানি দেওল। তারপরই সংকটে পড়লেন তিনি। অভিনেতা-সাংসদকে নোটিশ ধরিয়েছে নির্বাচন কমিশন।

জিতেও স্বস্তিতে নেই। সম্প্রতি লোকসভায় সাংসদ পদে শপথ নিয়েছেন অভিনেতা সানি দেওল। তারপরই সংকটে পড়লেন তিনি। অভিনেতা-সাংসদকে নোটিশ ধরিয়েছে নির্বাচন কমিশন। গুরুদাসপুরের বিজেপি সাংসদ লোকসভা নির্বাচনের প্রচারে অতিরিক্ত খরচ করেছেন বলে অভিযোগ। সেই মর্মেই ইসি নোটিশ পাঠিয়েছে এই তারকা সাংসদকে।

সংসদ সদস্যপদ হারাতে পারেন সানি

সংসদ সদস্যপদ হারাতে পারেন সানি

এবার লোকসভা নির্বাচনের প্রচারের ব্যয় সীমা নির্ধারণ করা হয়েছিল ৭০ লক্ষ পর্যন্ত। কিন্তু বিজেপি সাংসদ সানি দেওয়াল তাঁর ভোট প্রচারে সেই সীমা লঙ্ঘন করে যান। তিনি ৭০ ছাড়িয়ে খরচ করেন ৮৬ লক্ষ টাকা। ফলে ভোট মিটলেও তিনি নির্বাচন কমিশনের রোষে পড়েন। এই ধরনের অতিমাত্রিক ব্যয়ের কারণে তিনি সংসদ সদস্যপদও হারাতে পারেন বলে আশঙ্কা।

বিজয়ী সাংসদ সানি হঠাৎই বিপাকে

বিজয়ী সাংসদ সানি হঠাৎই বিপাকে

এই প্রথম রাজনীতিতে প্রবেশ সানির। তারপরই তাঁকে সাংসদ পদে টিকিট দিয়েছিল বিজেপি। পঞ্জাবের গুরুদাসপুরে তিনি বিজেপির টিকিটে লড়াই করেন। অভিনেতা হিসেবে সুনাম কাজে লাগিয়ে রাজনীতির আঙিনায় প্রবেশ করেই জয়ের হদিশ পেয়েছিলেন সানি দেওল। গুরদাসপুর লোকসভা আসনে বিজয়ী সাংসদ সানি হঠাৎ করেই বিপাকে পড়ে গেলেন।

শপথ গ্রহণের পর হঠাৎ বিপদ সানির

শপথ গ্রহণের পর হঠাৎ বিপদ সানির

সানি দেওল বিজেপিতে যোগ দিয়ে বলেছিলেন, তিনি মোদীজির সঙ্গে কাজ করতে চান। তাঁর বাবা অটলজির সঙ্গে কাজ করেছেন, আমি মোদীজির সঙ্গে কাজ করব, এটা বড়ই গর্বের। কিন্তু তাঁর সাংসদ হওয়া ও সাংসদ পদে শপথ গ্রহণের পর হঠাৎ বিপদ এসে হাজির। এখন দেখার তিনি সেই বিপদ কাটিয়ে সাংসদ পদ অক্ষুণ্ণ রাখতে পারেন কি না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+