Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির রায় চূড়ান্ত নয়! অযোধ্যা নিয়ে রিভিউ পিটিশন পারে সুন্নি ওয়াকফ বোর্ড

অযোধ্যা নিয়ে রায়ে সন্তুষ্ট হতে পারেনি সুন্নি ওয়াকফ বোর্ড। বোর্ডের আইনজীবী জাফরাব জিলানি সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গিয়েছে।

অযোধ্যা নিয়ে রায়ে সন্তুষ্ট হতে পারেনি সুন্নি ওয়াকফ বোর্ড। বোর্ডের আইনজীবী জাফরাব জিলানি সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গিয়েছে। তিনি বলেছেন, সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির রায় চূড়ান্ত নয়।

সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির রায় চূড়ান্ত নয়! অযোধ্যা নিয়ে রিভিউ পিটিশন পারে সুন্নি ওয়াকফ বোর্ড

সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী জাফরাব জিলানি সংবাদ মাধ্যমকে বলেছেন, এই পাঁচ বিচারপতির দেওয়া অনেক সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট বাতিল করেছে। তিনি বলেছেন, সুপ্রিম কোর্ট কখনই বলেনি, পাঁচ বিচারপতির রায়ই চূড়ান্ত এবং সেটাকেই গ্রহণ করতে হবে। যাঁরা আইনের ইতিহাস জানেন না তাঁরা রিভিউ পটিশন দাখিল করতে গিয়ে একটু অবাকই হবেন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, তাঁর লিখিত বক্তব্য ছিল, সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় তারা গ্রহণ করবেন। অন্যদিকে সংবিধানের ১৩৭ নম্বর অনুচ্ছেদে বলা আছে, কেউ কোনও রায় নিয়ে সন্তুষ্ট না হলে রিভিউ পিটিশন দাখিল করা যেতে পারে।

তিনি বলেছেন, মসজিদের জন্য পাঁচ একর বদলি জমি শারিয়ার বিরোধী। ওয়াকফ আইনেও এই একই কথা বলা হয়েছে। তাই সুপ্রিম কোর্ট মসজিদের জমি পরিবর্তন করতে পারে না। মুসলিম কমিউনিটি এই সিদ্ধান্তের অনুমোদন দিতে পারে না। মন্তব্য করেছেন তিনি।

জাফরাব জিলানি বলেছেন, ৯ নভেম্বর রায় বেরনোর পরে সোশ্যাল মিডিয়ায় অনেক মুসলিম তাঁদের মত প্রকাশ করেছেন। সিদ্ধান্তের পক্ষেই তাঁরা মত প্রকাশ করেছেন। দেশে ২০ কোটি মুসলিম রয়েছেন। যদি দুই লক্ষ রায়ে সন্তুষ্ট হয়ে থাকেন, তাতে কিছু যায় আসে না।

তাঁকে প্রশ্ন করা হয়েছিল মুসলিম পার্সোনাল ল বোর্ডের কিছু সদস্যও পুনরায় সুপ্রিম কোর্টে আবেদনার বিপক্ষে। এপ্রসঙ্গে জাফরাব জিলানি বলেছেন, প্রত্যেক গণতান্ত্রিক ব্যবস্থায় মতপার্থক্য থাকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+