লোকসভা নির্বাচনের ‘রথী’ পরিবর্তন! ওমপ্রকাশের স্থলাভিষিক্ত হলেন সুনীল অরোরা

দেশের মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন সুনীল অরোরা। তিনি ওমপ্রকাশ রাওয়াতের স্থলাভিষিক্ত হলেন। নবনিযুক্ত মুখ্যনির্বাচন কমিশনার সুনীল অরোরা ১৯৮০ সালের ব্যাচ।

দেশের মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন সুনীল অরোরা। তিনি ওমপ্রকাশ রাওয়াতের স্থলাভিষিক্ত হলেন। নবনিযুক্ত মুখ্যনির্বাচন কমিশনার সুনীল অরোরা ১৯৮০ সালের ব্যাচ। রাজস্থান ক্যাডারের আইএএস অফিসার তিনি। দায়িত্ব বুঝে নিয়ে তিনি বলেন, আগামী লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করাই চ্যালেঞ্জ।

লোকসভা নির্বাচনের ‘রথী’ পরিবর্তন! ওমপ্রকাশের স্থলাভিষিক্ত হলেন সুনীল অরোরা

তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করাতে আমরা বদ্ধপরিকর। আগামী বছরের লোকসভা নির্বাচনের সমস্ত প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। দেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করাই আমাদের অগ্রাধিকার। ইভিএম, ভিভিপ্যাট ব্যবস্থার মাধ্যমে নির্ভুল লোকসভা নির্বাচনের চেষ্টা করছি আমরা। সচেতনতা বৃদ্ধি করে নির্বাচনকে বিশ্বাসযোগ্য করে তোলাই আমাদের লক্ষ্য।

শুধুমাত্র লোকসভা নির্বাচনই নয়, ওড়িশা, জম্মু-কাশ্মীর, মহারাষ্ট্র, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, অরুণাচলপ্রদেশ, সিকিম বিধানসভা নির্বাচনও রয়েছে। অর্থাৎ ৬২ বছরের প্রবীণ অফিসারের কাছে এখন চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ। তবে তিনি পাখির চোখ করছেন লোকসভা নির্বাচনকে। তিনি এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রকে এবং স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্ট্রপ্রেনারশিপ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন। ইন্ডিয়ান এয়ারলাইন্সের চিফ ম্যানেজারের দায়িত্বও সামলেছেন প্রবীণ অফিসার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+