রবিবার ক্রিকেটের ভারত-পাক মহারণ উপভোগ করুন ডেইলিহান্টের সঙ্গে
আগামী রবিবার ক্রীড়াপ্রেমীদের জন্য একটি অনবদ্য দিন হতে চলেছে৷ অনেকেই হয়ত হতবাক হয়ে যাবেন কোনটা ছেড়ে কোনটা দেখবেন এই ভেবে! কারণ এদিন যেমন ক্রিকেটের মহারণে মুখোমুখি ভারত পাকিস্তান অন্যদিকে তেমনই রয়েছে আরও বেশ কিছু চমকদার ক্রীড়া প্রতিযোগিতা৷

রবিবার ভারতীয় সময় সন্ধ্যে ৭.৩০ মিনিটে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত এবং বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান মুখোমুখি হাই-ভোল্টেজ টি২০ বিশ্বকাপের ম্যাচে। ভারত-পাকিস্তান তো বটেই পাশপাশি সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের কাছে এটি একটি বহু প্রতীক্ষিত দিন৷ বলা যেতে পারে আগামী রবিবার ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুর নির্ধারণ করবে৷ মেন ইন ব্লু এ'বার টি -টোয়েন্টি বিশ্ব শিরোপা জেতার অন্যতম দাবিদার৷ পাকিস্তানের বিরুদ্ধে জয়ের ধারাবাহিকতা বজায় রেখেই বিশ্বকাপ শুরু করতে চাইছেন কোহলিরা৷ আইসিসির বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে কখনো হারেনি ভারত। অন্যদিকে, আজম এবং তার টিম এই হারের ধারাবাহিকতা ভাঙার চেষ্টা করবেন৷ দুবাই এই ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে বলাই বাহুল্য এটা পাকিস্তানের দ্বিতীয় বাড়ি৷ মাঠে প্রচুর পাক-সমর্থক থাকবেন বাবরদের উৎসাহ দেওয়ার জন্য৷
ক্রিকেটের এই 'লোডেড মেইন-কোর্সের' আগে ক্রীড়াপ্রেমীদের জন্য রবিবার 'স্টাটার' হিসেবে থাকছে এমিলিয়া-রোমাগনা গ্র্যান্ড প্রিক্স। মিসানোতে একটি ছোট বিরতির পর এফআইএম মোটজিপি বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ এদিন বিকেল ৫.৩০ মিনিটে (আইএসটি)পুনরায় শুরু হবে।
দুটি বড় কারণে এবারের মোটোজিপি সার্কেল আকর্ষনীয় হতে চলেছে, প্রথমত, ফ্যাবিও কোয়ার্টারারো (মনস্টার এনার্জি ইয়ামাহা মটোজিপি) প্রথমবারের জন্য এই শিরোপা জিতে প্রথম ফরাসি প্রিমিয়ার ক্লাসের বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারেন৷ এবং দ্বিতীয়ত, এটি ভ্যালেন্টিনো রসির (পেট্রোনাস ইয়ামাহা এসআরটি) জন্য হোম টার্ফ, অতএব বাড়ির ছেলের মাথায়-ই উঠবে সেরার শিরোপা৷ ফল যাই হোক এই ম্যাচ এটা নিশ্চিত করে এটি একটি এমন ম্যাচ হতে চলেছে যা আমাদের স্মৃতিতে দীর্ঘকাল বেঁচে থাকবে।
আবার ভারত-পাক ক্রিকেট টি-টোয়েন্টি ম্যাচটি চলার মধ্যেই স্প্যানিশ লিগ ফুটবল ক্যালেন্ডারের সবচেয়ে বড় ম্যাচ - এল ক্লাসিকো অর্থাৎ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা শুরু হয়ে যাবে৷ সন্ধ্যা ৭.৫ (আইএসটি) মিনিটে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু হবে। এবং লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়া এই প্রথম এল ক্লাসিকো হবে।
তবে এখানেই শেষ নয় এরপরই রাত ৯টায় (আইএসটি) ইংলিশ প্রিমিয়ার লিগের ওল্ড ট্র্যাফোর্ডে আরেকটি বড় ম্যাচ অপেক্ষা করে আছে ক্রীড়াপ্রেমীদের জন্য। কারণ এদিন এ সময় ম্যানচেস্টার ইউনাইটেড স্বাগত জানাবে চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলকে।












Click it and Unblock the Notifications