সুনন্দা পুষ্কর কাণ্ড: ঘর থেকে কে বা কারা তাঁর জামাকাপড় সরিয়েছিল?
নয়াদিল্লি, ২১ জানুয়ারি : সুনন্দা পুষ্করের হত্যাকাণ্ডের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তদন্তে নেমে দিল্লি পুলিশের হাতে এমন প্রমাণই মিলল। তদন্তকারীরা জানতে পেরেছে সুনন্দার বেশ কিছু প্রতিবেদন এই হত্যাকাণ্ডের পর থেকেই নিখোঁজ। আর তা মূলত ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্যই করা হয়েছিল বলে তদন্তকারীদের অনুমান।
সুনন্দা পুষ্কর সম্পর্কে অন্যান্য খবর পড়তে ক্লিক করুন এখানে
সুনন্দা পুষ্করের খুনের তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, হোটেলের যে ঘর থেকে সুনন্দার মৃতদেহ পাওয়া গিয়েছিল, সেই ঘর থেকে তাঁর জামাকাপড়, জুতো গায়েব। সাধারণত রহস্যজনক মৃত্যুর ক্ষেত্রে ঘটনাস্থল থেকে এভাবে কোনও বস্তুই বের করে নিয়ে যাওয়া যায় না।

ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য বড়সড় ছক
বিভিন্ন তথ্যপ্রমাণের ভিত্তিতে এটা প্রমাণিত যে সুনন্দা পুষ্করকে খুন করা হয়েছিল। তদন্তকারি এক আধিকারিকের কথায়, এই ঘটনাটি যদি আত্মহত্যারই হতো তাহলে অপরাধস্থল থেকে কী করে সুনন্দার বেশ কিছু প্রতিবেদন গায়েব হয়?
তদন্তে উঠে এসেছে সম্ভবত একাধিক ব্যক্তি সুনন্দার মৃত্যুর পরে এবং ঘটনাটি প্রকাশ্যে আসার আগে হোটেলের ঘরে ঢুকেছিল। ঘরের ভাঙা কাঁচের টুকরো পাওয়া গিয়েছিল। সুনন্দার জামাকাপড় এবং পায়ের চটি সরিয়ে দেওয়া হয়েছিল ঘটনাস্থল থেকে।
ঘরে ভাঙা কাঁচের উপস্থিতি অবশ্যই রহস্যজনক। তদন্তকারীদের অনুমান, হয়তো যারা ঘটনাটিকে ধামাচাপা দিতে এসেছিল তাদের ধাক্কাধাক্কাতি কাঁচ ভেঙেছে বা ভুলবশত খুনীই কাঁচটি ভেঙেছেন। বা খুন করার সময় বাঁচার চেষ্টায় সুনন্দা যখন হাত পা ছুঁড়েছিলেন তখনও কাঁচটি ভাঙতে পারে।
"আমি জানি না ও কী ফাঁস করতে চাইছিল"
শশী থারুরের পরিচারক জানিয়েছিলেন মারা যাওয়ার আগে শশীকে ফোন করে সুনন্দা ফোনে হুমকি দিয়েছিল তিনি সব ফাঁস করে দেবেন। সেই তথ্য শশী থারুরকে জিজ্ঞাসা করার সময় উত্থাপন করেছিল দিল্লি পুলিশ। তদন্তকারীরা জিজ্ঞাসা করেছিল, সেই তথ্য ফাঁস করার কথা কী তাঁকে লক্ষ্য করেই বলেছিলেন সুনন্দা? এবিষয়ে কী আপনাকে কিছু বলেছিলেন সুনন্দা?
শশী জানিয়েছিলেন, সুনন্দা কী বলতে চেয়েছিলেন সেই বিষয়ে কোনও ধারণাই নেই তার। যদিও দিল্লি পুলিশ মনে করছে সুনন্দা যা ফাঁস করতে চেয়েছিল তা তিনি কারও সঙ্গে আলোচনা করেছলেন ঠিকই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications