আজই সুনন্দা পুষ্করের শেষকৃত্য, ময়নাতদন্ত এআইআইএমএস-এ

আজই সুনন্দা পুষ্করের শেষকৃত্য, ময়নাতদন্ত এআইআইএমএস-এ
নয়াদিল্লি, ১৮ জানুয়ারি : সুনন্দা পুষ্করের রহস্যমৃত্যুর তদন্ত শুরু করল পুলিশ। দিল্লির যে পাঁচতারা হোটেলে সুনন্দার দেহ পাওয়া গিয়েছে,সেই হোটেল কর্মাদের ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তৃতীয় তলার লবি এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এর পাশাপাশি সুনন্দার সমস্ত ফোন কল ট্র্যাক করা হচ্ছে বলে পুলিশসূত্রে জানানো হয়েছে। উল্লেখ্য, লীলা প্যালেসের ৩৪৫ নম্বর স্যুট থেকে সুনন্দার দেহ পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার রাতে স্বামী শশী থারুরের সঙ্গে ওই হোটেলে ওঠেন সুনন্দা।

আজ বিকেল চারটেয় দিল্লিতেই শেষকৃত্য সম্পন্ন হবে সুনন্দার

সুনন্দার ফোন রেকর্ডের পাশাপাশি টুইট অ্যাকাউন্টটির উপরও অনুসন্ধান চালাবে পুলিশ। হোটেলের কর্মীদের বক্তব্যের সঙ্গে শশী ও তাঁর ব্যক্তিগত সচিবের বক্তব্যের সামঞ্জস্য আছে কি না তাও দেখতে চাইছে পুলিশ।

হোটেলের ৩৪৫ নম্বর স্যুটটিতে চিরুণীতল্লীশি চালিয়েছে পুলিশ। সুনন্দা কোনও ওযুধ ব্যবহার করেছেন কিনা তাও খুঁজে দেখা হয়েছে ওই ঘরের মধ্যে। শুক্রবার সকালে সুনন্দার শরীরটা খারাপ হয়েছিল বলে জানা গিয়েছে। পুলিশের ধারণা আত্মহত্যার ঘটনা হলেও হতে পারে। তবে খুন বা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

শনিবার সকালেই ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় সুনন্দার মৃতদেহ। এআইআইএমএস-এ নিয়ে যাওয়া হয়েছে সুনন্দার মৃতদেহ। আজ সন্ধ্যার মধ্যেই ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া যাবে। আজ বিকেল চারটেয় দিল্লিতেই শেষকৃত্য সম্পন্ন হবে সুনন্দার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+