(ভিডিও) 'শশী থারুরের স্ত্রী সুনন্দা পুষ্করকে পেশাদার কেউই হত্যা করেছে'

স্বামীর কথায়, আইপিএল এবং অন্ধকার কালো দুনিয়ার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অনেক প্রভাবশালী নেতাদের নাম ফাঁস করতে পারেন ভেবেই সুনন্দাকে খুন করা হয়েছে। একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে সুনন্দা পুষ্করের মৃত্যুর ঘটনায় সোনিয়া গান্ধীর জামাই রবার্ট ভদরার জড়িত থাকার অভিযোগ এনেছেন স্বামী। সাক্ষাৎকারে স্বামী জানিয়েছেন, "সুনন্দা পুষ্কর বলেছিলেন আইপিএল নিয়ে অনেক তথ্য তিনি ফাঁস করে দেবেন। রবার্ট ভদরার নামও উঠে আসতে পারে।"
নিজের অভিযোগ প্রমাণের স্বামী সুনন্দা পুষ্করের ময়না ও ভিসেরা রিপোর্ট প্রসঙ্গে তুলে আনেন। তিনি বলেন, ময়নাতদন্তে বলা হয়েছিল সুনন্দা পুষ্করের শরীরে ১২টি ক্ষতচিহ্ন রয়েছে, একটি ইঞ্জেকশন দেওয়ার দাগ রয়েছে, রক্তে বিষের উপস্থিতি। তাহলে ময়নাতদন্তে যদি বলে এই মৃত্যু স্বাভাবিক নয়, তাহলে এর পিছনের গল্পটা সত্যিই অনেক গভীরে রয়েছে।
আরও পড়ুন : থারুরের বিরুদ্ধে সুনন্দা পুষ্করের ময়না রিপোর্ট প্রভাবিত করার অভিযোগ এইমস চিকিৎসকের, রিপোর্ট তলব
এনডিএ সরকারের কাছে এবিষয়ে নয়া তদন্তের দাবি জানিয়ে স্বামী বলেন, নতুন সরকারেরও উচিত পদক্ষেপ নেওয়া। কেন্দ্র যদি কিছু না করে তাহলে ৪ সপ্তাহ পরে আদালতের দ্বারস্থ হব। আদালতকে এবিষয়ে নজরদারির আর্জি জানাব, কারণ এই ঘটনা বহু রাজনৈতিক নেতা জড়িত আছেন।
বুধবারদিন এইমস-এ ফরেন্সিক প্রধান সুধীর গুপ্ত অভিযোগ তুললেন, সুনন্দার পুষ্করের ময়নাতদন্তের রিপোর্টে কারসাজি করার জন্য চাপ দেওয়া হয়েছিল তাঁকে। ময়ানাতদন্তের রিপোর্টে শশী থারুর ও গুলাম নবি আজাদের প্রভাবেই তাঁকে সত্যিটা বলতে বাধা দেওয়া হচ্ছিল বলে অভিযোগ জানিয়েছেন তিনি। এরপরই সুনন্দা পুষ্কর ঘটনা নিয়ে অভিযোগ তোলেন স্বামী।
<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/JmPKhHcc7ng?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></center>












Click it and Unblock the Notifications