সুনন্দা পুষ্কর হত্যা মামলায় স্বস্তিতে থারুর, আদালত দিল আগাম জামিন
বৃহস্পতিবার সুনন্দা পুষ্কর মৃত্যু মামলায় দিল্লির এক কোর্টে আগাম জামিন পেলেন কংগ্রেস সাংসদ শশী থারুর।
বৃহস্পতিবার কংগ্রেস সাংসদ শশী থারুরের আগাম জামিনের আবেদন মঞ্জুর করল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। সুনন্দা পুষ্কর মৃত্যু মামলায় অভিযুক্ত থারুরকে ৭ জুলাই তারিখের মধ্যে আদালতে আত্মসমর্পন করার জন্য নোটিশ পাঠানো হয়েছিল। যাবতীয় অভিযোগকে শশী থারুর 'অসত্য এবং ভিত্তিহীন' বলে গত ৩ জুলাই আগাম জামিনে আবেদন করেছিলেন।

এদিন আদালতে শশীর জামিনের আবেদনের শুনানিতে তাঁর আইনজীবি বিকাশ পাহওয়া বলেন, গ্রেফতারি ছাড়াই এই চার্জশিট দাখিল করা হয়েছে। সেই সঙ্গে সিট বা বিশেষ তদন্তকারী দল স্পষ্ট বলেছে তাদের তদন্ত শেষ হয়েছে, এবং কোন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কোনও প্রয়োজন নেই। তাই এই কংহ্রেস সাংসদের আগাম জামিনের আবেদন মঞ্জুর করা হোক। আদাতল তাদের যুক্তি মেনে নিয়েছে।
গত ৫ জুন আদালত বলেছিল, সিটের চার্জশিটে যে তথ্য রয়েছে, তাই শশীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষে যথেষ্ট। মামলাটি শুনেছেন অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যজিস্ট্রেট সমর বিশাল। তিনি জানিয়েছিলেন, সরকারি আইনজীবির অভিযোগ শুনে ও চার্জশীটটি পড়ে তিনি অভিযোগ মেনে নিয়েছেন।
মামলার শুরু থেকে বরাবরই নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন কেরলের এই কংগ্রেস সাংসদ। কিন্তু আদালতে দিল্লি পুলিশ ৩০০০ পাতার চার্জশীট পেশ করে। যেখানে অভিযুক্ত হিসেবে একমাত্র শশীর নামই উল্লেখ করা হয়েছিল।
চার্জশিট অনুযায়ী শশী নিয়মিত সুনন্দার উপর অত্যাচার চালাতেন। তার জন্যই সুনন্দা আত্মহত্য়ার পথ বেছে নেন। সিট আরও জানায় শশী-সুনন্দার গৃহ পরিচারক নারায়ণ সিং-এর বয়ানে বিষটি স্পষ্ট হয়েছে। আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ শশী থারুরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া ও সুনন্দার উপর অত্যাচার চালানোর অভিযোগ করে।












Click it and Unblock the Notifications