সুনন্দা পুষ্কর কাণ্ডে শশী থারুরকে কোনও আইনি নোটিশ পাঠানো হয়নি : বাসি
নয়াদিল্লি, ৮ জানুয়ারি : স্ত্রী সুনন্দা পুষ্কর হত্যাকাণ্ডে কংগ্রেস নেতা শশী থারুরের বিরুদ্ধে কোনও আইনি বিজ্ঞপ্তি জারি করা হয়নি। বৃহস্পতিবার দিল্লি পুলিশ কমিশনার বিএস বসি এই বিষয়ে স্পষ্ট জানিয়ে দেন।
আরও পড়ুন : সুনন্দা পুষ্করকে নিশ্চিতভাবে খুন করা হয়েছিল, জানাল দিল্লি পুলিশ
বাসি বলেন, "তাঁর স্ত্রী সুন্দন্দা পুষ্করের মৃত্যুর ঘটনার তদন্ত সংক্রান্ত বিষয়ে শশী থারুরকে কোনও আইনি নোটিশ পাঠানো হয়নি। তদন্তের জন্য যা প্রয়োজন তা করা হবে।"

এর পাশাপাশি বাসি বলেন, "তদন্তকারী অফিসাররা আরও তথ্য জোগাড় করছে। সমস্ত প্রমাণ ভালভাবে পরীক্ষা করা হবে। যাচাই করে দেখা হবে প্রমাণের সত্যতা।"
দুদিন আগে দিল্লি পুলিশ জানিয়ে দেয় সুনন্দা পুষ্করের মৃত্যু অস্বাভাবিক। এবং তাঁকে খুন করা হয়েছে। এরপরই গতকাল থেকে মিডিয়ায় ছড়িয়ে পড়ে যে এক সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, সুনন্দার মৃত্যু তদন্তে যোগ দেওয়ার জন্য কংগ্রেস সাংসদ শশী থারুরকে আইনি নোটিশ পাঠিয়েছে দিল্লি পুলিশ। এই বিষয়টিই এদিন স্পষ্ট করেন বসি।
দিল্লি পুলিশ ইতিমধ্যেই সুনন্দা পুষ্কর কাণ্ডে খুনের মামলা রুজু করেছে। সুনন্দা পুষ্করের মৃত্যুর তদন্তে একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছে। গত বছর ১৭ জানুয়ারি দিল্লির পাঁচতারা হোটেলে সুনন্দার রহস্যজনকভাবে মৃতদেহ উদ্ধার হয়েছিল।












Click it and Unblock the Notifications