সুনন্দা পুষ্কর মৃত্যুকাণ্ডে ক্লিনচিট পেলেন শশী থারুর

সুনন্দার ছেলে শিব জানিয়েছেন,মা অত্যন্ত সাহসী ছিলেন, তিনি আত্মহত্যা করতে পারেন না
একটি ওয়েবসাইটে প্রকাশ হওয়া খবর অনুযায়ী, শশী থারুরকে দিল্লি পুলিশ ইতিমধ্যে ক্লিন চিট দিয়েছে। পুলিশসূত্রের খবর, হোটেল রুম থেকে শশী থারুর বেরিয়ে যাওয়ার দুঘণ্টা পরেও সুনন্দাকে হোটেল চত্ত্বরে দেখেছিলেন এক সাক্ষী। এমনকী শশীকে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাতেও কোনও অসঙ্গতি ধরা পড়েনি।
অন্যদিকে মা সুনন্দা পুষ্করের মৃত্যু নিয়ে মুখ খুলেছেন ছেলে শিব। শিব জানিয়েছে, মা অত্যন্ত সাহসী ছিলেন, তিনি আত্মহত্যা করেননি। তাঁর মৃত্যু মানসিক চাপ ও ভুল ওযুধের জন্য হয়েছে। একইসঙ্গে তিনি এও জানান, আমি বিশ্বাস করি না শশী আমার মাকে শারীরিক আঘাত করেছে।
শশী ও সুনন্দার সম্পর্ক নিয়েও মন্তব্য করেছেন শিব। তাঁর কথা শশীর সঙ্গে তাঁর মা ভালই ছিলেন। দুজনের মধ্যে অত্যন্ত ভালবাসা ছিল। মাঝে মাঝে একটু দূরত্ব তৈরি হতো। কিন্তু তাঁরা নিজেরাই সেটা ঠিক করে নিতেন।












Click it and Unblock the Notifications