যৌন কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার সান টিভির এক শীর্ষ কর্তা
চেন্নাই, ২৬ ডিসেম্বর : যৌন হেনস্থার অভিযোগে সান টিভির এক শীর্ষ কর্তাকে গ্রেফতার করল চেন্নাই পুলিশ। প্রাক্তন এক মহিলা কর্মীর অভিযোগের ভিত্তিতে প্রথমে সান টিভির অভিযুক্ত চিফ অপারেটিং অফিসার প্রবীনকে জিজ্ঞাসাবাদ করে ও পরে গ্রেফতার করে পুলিশ।

সূত্রের খবর অনুযায়ী, যে মহিলা প্রবীনের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি এই অফিসের প্রাক্তন কর্মী ছিলেন। পাঁচ মাস আগে তাকে কেরালা স্থানান্তরিত করা হলে তিনি পদত্যাগ করেন। অভিযোগ ওই মহিলার প্রাপ্য টাকা তাঁকে সংস্থার তরফে দেওয়া হয়নি।
এই বছরের প্রথম দিকে একই ধরণের অভিযোগে এই গোষ্ঠীর সম্পাদককে গ্রেফতার করেছিল পুলিশ।
উল্লেখ্য প্রাক্তন টেলিকম মন্ত্রী দয়ানিধি মারানের ভাই কালানীতী মারানের অধীকৃত এই চ্যানেল। দুই ভাইয়ের বিরুদ্ধেই টুজি স্পেকট্রাম কাণ্ডে টাকা কারচুপির অভিযোগে তদন্ত চলছে।












Click it and Unblock the Notifications