Aditya-L1 Mission: কাউন্টডাউন শুরু! কিছুক্ষণের মধ্যে সূর্যকে 'ছোঁবে' ভারতের মহাকাশ যান আদিত্য এল-ওয়ান
Aditya-L1 Mission: কাউন্টডাউন শুরু! আজ শনিবারই টার্গেটে পৌঁছবে ভারতের প্রথম সৌরযান Aditya-L1। দীর্ঘ প্রায় চারমাস পথ পেরিয়ে নির্দিষ্ট কক্ষপথ পয়েন্ট (L1)-এ পৌঁছানোর কথা রয়েছে। এখনও পর্যন্ত যা খবর, সম্ভব বিকেল চারটে নাগাদ ঐতিহাসিক এই ঘটনা ঘটবে বলে মনে করা হচ্ছে।
ফলে শেষ পর্যায়ে (Aditya-L1 Mission) যাতে সব কিছু সুষ্ট ভাবে ঘটে সেজন্যে কড়া নজর রাখা হচ্ছে ভারতীয় গবেষণা সংস্থা ইসরোর (ISRO) তরফে। চন্দ্রযান-তিনের সাফল্যের পরেই সূর্যকে নিয়ে গবেষণা শুরু করে ইসরো।

সে মতো গত বছরের সেপ্টেম্বর মাসে শ্রীহরিকোটা থেকে সূর্যের উদ্দেশ্যে পাড়ি দেয় প্রথম মহাকাশ যান Aditya-L1। প্রায় ১৫ লক্ষ কিলোমিটার দূরে সূর্যের অন্তিম কক্ষপথে প্রবেশ করবে মহাকাশ যান।
আর Aditya-L1-কে চূড়ান্ত কক্ষপথে পৌঁছে দিতে ভারতীয় মহাকাশ সংস্থার তরফে শেষ ধাক্কা দেওয়া হবে। ইসরোর দাবি, Aditya-L1 কে চুড়ান্ত টার্গেটে পৌঁছে দেওয়া হবে। আর তা না দিলে নির্দিষ্ট কক্ষপথ থেকে বেরিয়ে যেতে পারে। আর সেই বিচ্যুতি যাতে না হয় সেজন্যেই একেবারে কড়া নজর রাখা হচ্ছে।
অন্যদিকে ইসরোর প্রধান এস সোমনাথ জানিয়েছেন, চারটের সময় ঐতিহাসিক মুহূর্তের (Aditya-L1 Mission) সাক্ষী হবে গোটা দেশ। ধীরে ধীরে সৌরযানটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে। (L1)-পয়েন্ট থেকেই সূর্যের উপর নজরদারি চালাবে ভারতের এই মহাকাশ যান।
বলে রাখা প্রয়োজন, পয়েন্ট (L1)- পৃথিবী থেকে ১.৫ মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত। এটি পৃথিবী থেকে সূর্যের দূরত্বের মাত্র ১ শতাংশ। আর সেখান থেকেই সূর্যকে পরীক্ষা চালাবে ভারতের এই মহাকাশ যান।
এস সোমনাথের কথায়, এই (Aditya-L1 Mission) পয়েন্ট অনেক বেশি নিরাপদ। কোনও রকম বাধা-বিপত্তি আসবে না তার সামনে। এমনকি গ্রহ কিংবা উপগ্রহ তো নয়, তাদের ছায়াও ভারতীয় এই মহাকাশযানের নজরদারিতে বাধা হবে না বলেই ইসরোর তরফে জানানো হয়েছে। বলে রাখা প্রয়োজন, আদিত্য L1 এ সাতটি পোলাড ব্যবহার করা হয়েছে।
আর এই পোলাডগুলির সাহায্যেই সূর্যকে পরীক্ষা (Aditya-L1 Mission) চালাবে ভারতের এই মহাকাশ যান। ফটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার এবং সূর্যের বাইরের স্তরকে লাগাতার পরীক্ষা চালাবে আদিত্য এল ওয়ান। এছাড়াও সূর্যঝড় সহ একাধিক বিষয়কে পরীক্ষা চালাবে এই যান। আর তাতে সূর্যকে নিয়ে একাধিক অজানা তথ্য সামনে আসবে বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications