প্রবল গরমে পুড়বে দেশ, বইবে তাপপ্রবাহও! জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী মোদী
প্রবল তাপপ্রবাহের ইঙ্গিত। বয়ন্তেই বাড়ছে ক্রমশ গরম। এই অবস্থায় মোদীর বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
PM Narendra Modi Meeting: ক্রমশ বদল হচ্ছে আবহাওয়া! এই অবস্থায় প্রচন্ড গরম পড়ার আশঙ্কা আবহাওয়াবিদদের। দেশের বিভিন্ন জায়গাতে মাত্রা ছাড়াতে পারে উষ্ণায়ণ। আর এই অবস্থায় উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
উচ্চ পর্যায়ের এই বৈঠকে ক্যাবিনেট সচিব, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব সহ একাধিক উচ্চপদস্থ সরকারি আধিকারিকরা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। প্রায় কয়েক ঘণ্টা ধরে এই বৈঠক চলে বলে জানা গিয়েছে।
PM Modi asked IMD to issue daily weather forecasts in a manner which can be easily interpreted & disseminated. It was also discussed that TV news channels & FM radio could spend few minutes daily to explain the daily weather forecast: PMO pic.twitter.com/iYCH464ITp
— ANI (@ANI) March 6, 2023

হাসপাতালে আগুন সংক্রান্ত অডিট করতে নির্দেশ
দীর্ঘ এই বৈঠকে গম ও অন্যান্য রবি শস্যের ওপর আবহাওয়ার প্রভাব এবং অন্যান্য বিষয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানান আধিকারিকরা। শুধু তাই নয়, বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশ, দেশের সমস্ত হাসপাতালে আগুন সংক্রান্ত অডিট করতে হবে। প্রবল গরমে আগুন লেগে যাওয়ার প্রবণতা অনেক বেশি থাকে। এই অবস্থায় আগাম সতর্কতামূলক হিসাবেই নরেন্দ্র মোদীর এহেন নির্দেশ বলেই মনে করা হচ্ছে। এছাড়াও রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের হাসপাতালগুলির পরিকাঠামোর বিষয়েও বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়েছে।

আবহাওয়া বিভাগকে আপডেট দিতে নির্দেশ
এছাড়াও আবহাওয়া বিভাগকে প্রত্যেকদিনের পরিস্থিতি আপডেট করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যা থেকে সহজে বোঝা যায় পরিস্থিতি কি হতে চলেছে। শুধু তাই নয়, মানুষকেও এই বিষয়ে সতর্ক করা যাবে বলেই মনে করছে পিএমও। এমনকি টিভি নিউজ চ্যানেল এবং এফএম রেডিও প্রতিদিনের আবহাওয়ার পূর্বাভাস যাতে দেয় সেই বিষয়েও এদিন আধিকারিকদের সঙ্গে বিস্তারিত প্রধানমন্ত্রীর আলোচনা হয়েছে বলেই খবর।

দাবানল মোকাবিলাতে জোর
অন্যদিকে প্রবল গরমে পানীয় জলের চাহিদা বাড়তে পারে। এমনকি সেচের কাজের জন্যেও চাহিদা বাড়বে জলের। ফলে এই ক্ষেত্রটিতেও বিশেষ নজর দেওয়ার কথা এদিন বৈঠক প্রধানমন্ত্রী জানিয়েছেন বলে খবর। অন্যদিকে এই গরমে জঙ্গলে আগুন লেগে যাওয়ার একটা প্রবণতা থাকে। সেদিকেও বিশেষ নজর দেওয়ার কথা এদিন বৈঠকে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন বলেই খবর। এছাড়াও জলাধারগুলিতে যাতে জল থাকে তা নিশ্চিত করতে বলা হয়েছে।
অন্যদিকে দেশের খাদ্যমন্ত্রককে প্রতিকূল আবহাওয়ায় খাদ্যশস্যের সঞ্চয় নিশ্চিত এবং যে কোনও পরিস্থিতির জন্যে প্রস্তুত থাকতে বলা হয়েছে বলে জানা যাচ্ছে।
ইতিমধ্যে একাধিক এলাকা তাপমাত্রা ব্যাপক মাত্রায় বেড়ে গিয়েছে। দেশের একাধিক প্রান্তে তাপমাত্রা একেবারে ৪০ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। কৃষি প্রধান রাজ্যগুলিতে মার্চ মাসে তাপমাত্রা ৩৫ ডিগ্রিতে পৌঁছে যাবে বলে ইতিমধ্যে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শুধু তাই নয়, বেশ কিছু জায়গাতে তাপপ্রবাহও শুরু হয়ে গিয়েছে। এই অবস্থায় মার্চ মাসে পারদ আরও চড়বে বলে পূর্বাভাস দিয়েছে আইএমডি। সেখানে দাঁড়িয়ে এই বৈঠক খুবই গুরত্বপূর্ণ।












Click it and Unblock the Notifications