Summer Special Train: পুরী যাওয়া আরও সোজা, সামার স্পেশাল ট্রেন দিল রেল! হাওড়া থেকে যাত্রীদের আরও সুবিধা
Summer Special Train: সামনেই গরমের ছুটি! এই সময় বহু মানুষ বেড়াতে যান। ট্রেনগুলিতে বেশ যাত্রী চাপ থাকে। আর সে কথা মাথায় রেখে আটটি স্পেশাল ট্রেন চালাবে রেল। বিভিন্ন তারিখে বিশেষ এই ট্রেনগুলি চলাচল করবে। ইতিমধ্যে রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে।
সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া থেকে আনন্দ বিহার টার্মিনাল, গোয়ালিয়র থেকে পুরী, রাঁচি থেকে নয়াদিল্লি পর্যন্ত চালানো হবে স্পেশাল ট্রেনগুলি (Summer Special Train) । এই ট্রেন ঝাড়খণ্ডের বিভিন্ন স্টেশনে স্টপেজ দেবে। এতে যাত্রীদের বিভিন্ন গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে বলে মনে করছে রেল।

Summer Special Train: আলাদা আলাদা সময়ে চলবে এই স্পেশাল ট্রেন
ধানবাদ রেলওয়ে বিভাগের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার এবং সিনিয়র জনসংযোগ আধিকারিক মহম্মদ ইকবাল জানিয়েছেন, হাওড়া-আনন্দ বিহার স্পেশাল ট্রেন চালানো হবে। আগামী ৪, ৫, ১১ এবং ১২ এপ্রিল (শুক্র ও শনিবার) এই চালানো হবে। একই ভাবে আনন্দ বিহার টার্মিনাল-হাওড়া স্পেশাল ট্রেন চলবে। আর তা চলবে ৬,৭, ১৩ এবং ১৪ এপ্রিল (রবিবার এবং সোমবার)।
অন্যদিকে ট্রেন নম্বর - 01929 গোয়ালিয়র-পুরি স্পেশাল ট্রেন চালাবে রেল। আর তা চলবে আগামী ৪ এপ্রিল থেকে ১৩ জুন পর্যন্ত। প্রতি শুক্রবার এইক স্পেশাল ট্রেন চালানো হবে। অন্যদিকে ট্রেন নম্বর - 01930 পুরী-গোয়ালিয়র বিশেষ ট্রেন চালানো হবে। আর তা আগামী ৫ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত প্রতি শনিবার করে চালানো হবে।
Summer Special Train: গোয়ালিয়র-পুরি স্পেশাল ট্রেন
ট্রেন নম্বর - 01929 গোয়ালিয়র-পুরি স্পেশাল ট্রেন শুক্রবার ১ টার সময় গোয়ালিয়র থেকে ছাড়বে। এরপর ২০:০০ প্রয়াগরাজ, ২২:১০ টার সময় মির্জাপুর, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ১২:১০ মিনিটে, গয়া ২:৫০ এ, কোডারমা ৪:১০ এ, পারস ৫:০০ টার সময়, গোমো ৯:০৫ এ দাঁড়াবে। এছাড়াও আদ্রা সহ বিভিন্ন স্টেশনে থামবে এই ট্রেন। এরপরেই শনিবার ২০ টা বেজে ১৫ তে পুরী পৌঁছে দেবে এই ট্রেন।
একই সঙ্গে ট্রেন সংখ্যা - 01930 পুরী-গোয়ালিয়র শনিবার ২৩ টা ৪৫ মিনিটে গোয়ালিয়র থেকে ছাড়বে। ১:০০ টার সময় ভুবনেশ্বর, কটক ১০ টা বেজে ১০ টার সময় আদ্রা, ১২ টা ৩০ মিনিটে গোমোহ, ১৩ টা বেজে ১০ টায় পরশনাথ, ১৪:০৮ টায় কোডেরমা সহ একাধিক স্টেশনে স্টপেজ দেবে এই ট্রেন।
এছাড়াও হাওড়া-আনন্দ বিহার স্পেশাল ট্রেন চালানো হবে। এই বিষয়ে বিস্তারিত জানিয়ে রেলের তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যা খবর, স্পেশাল ট্রেনগুলির টাইমটেবিল দেওয়া আছে। সেই মতো খালি রয়েছে আসন। বিস্তারিত জেনেই টিকিট কাটুন।












Click it and Unblock the Notifications