সর্বসম্মতভাবে লোকসভার স্পিকার নির্বাচিত হলেন সুমিত্রা মহাজন
India
oi-Ananya
By Ananya Pratim
লোকসভার স্পিকার নির্বাচিত হওয়ার পর সুমিত্রা মহাজন। শুক্রবার। --পিটিআই
নয়াদিল্লি, ৬ জুন: সর্বসম্মতভাবে লোকসভার স্পিকার নির্বাচিত হলেন সুমিত্রা মহাজন। তাঁর নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তা সমর্থন করেন লালকৃষ্ণ আদবানি। মীরা কুমারের পর তিনি হলেন দ্বিতীয় মহিলা, যিনি লোকসভার স্পিকার হচ্ছেন।
সুমিত্রা মহাজন ১৯৪৩ সালের ১২ এপ্রিল মহারাষ্ট্রের রত্নগিরি জেলার চিপলুনে জন্মগ্রহণ করেন। ইন্দোর বিশ্ববিদ্যালয় থেকে এমএ, এলএলবি পাশ করে সক্রিয় রাজনীতিতে যোগ দেন। ১৯৮৯ সালে লোকসভা ভোটে জিতে প্রথমবার সাংসদ হন। এর পর ১৯৯১, ১৯৯৬, ১৯৯৮, ১৯৯৯, ২০০৪, ২০০৯ এবং ২০১৪ সালের লোকসভা ভোটে জিতেছেন। নম্রভাষী সুমিত্রাদেবীর রাজনীতিক জীবন খুবই স্বচ্ছ ও বিতর্কহীন। তাই তাঁকে স্পিকার পদে বসানোর সিদ্ধান্ত নেয় শাসক দল বিজেপি। এই সিদ্ধান্তে কোনও রাজনীতিক দলই আপত্তি করেনি।
সর্বসম্মতভাবে স্পিকার নির্বাচিত হওয়ার পর তাঁকে অভ্যর্থনা করে চেয়ারের দিকে নিয়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লালকৃষ্ণ আদবানি, অনন্ত গীতে, এম তম্বিদুরাই প্রমুখ। বিরোধী শিবিরের পক্ষে মল্লিকার্জুন খারগে, মুলায়ম সিং যাদব এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় সঙ্গ দেন সুমিত্রা মহাজনকে। সংসদ-বিষয়ক মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু স্পিকার নির্বাচনের বিষয়টি তদারকি করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভায় ভাষণ দিতে গিয়ে বলেন, "এটা আমাদের গর্ব যে, একজন মহিলা দুনিয়ার বৃহত্তম গণতন্ত্রের মন্দিরের পরিচালনভার গ্রহণ করলেন। আমরা আশা করব, তাঁর পরিচালনায় লোকসভার কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। সুমিত্রা নামের অর্থই হল ভালো বন্ধু। ওঁকে সবাই বন্ধু মনে করেই নিজেদের অভিযোগের কথা বলতে পারেন।" প্রধানমন্ত্রীর এই কথায় লোকসভায় হাসির রোল ওঠে।
<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Congratulations to Sumitra Mahajan ji on being unanimously elected Lok Sabha speaker. Her election is a proud moment for our democracy.</p>— Narendra Modi (@narendramodi) <a href="https://twitter.com/narendramodi/statuses/474818702135656449">June 6, 2014</a></blockquote>
<script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>I wish Sumitra ji the very best in her role as Speaker & assure our complete support & cooperation in the smooth running of the House.</p>— Narendra Modi (@narendramodi) <a href="https://twitter.com/narendramodi/statuses/474819316353740800">June 6, 2014</a></blockquote>
<script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>