Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

HP cabinet expansion: মন্ত্রিসভার সম্প্রসারণ করেই বড়সড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর

মন্ত্রিসভার সম্প্রসারণ করলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু (Sukhwinder Singh Sukhu) । নতুন সাত বিধায়ককে মন্ত্রিসভাতে নিয়ে আসলেন তিনি। আর সেই মতো রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার নয়া মন্ত্রীদের শপথ বা

HP cabinet expansion News: মন্ত্রিসভার সম্প্রসারণ করলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু (Sukhwinder Singh Sukhu) । নতুন সাত বিধায়ককে মন্ত্রিসভাতে নিয়ে আসলেন তিনি। আর সেই মতো রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার নয়া মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। প্রথমে শপথ নেন সোলানের প্রবীণতম বিধায়ক ধনি রাম শান্ডিল্য।

বড়সড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর

এরপরেই সিরমাউরের শিলাই থেকে ছয় বারের বিধায়ক হর্ষবর্ধন চৌহান, কিন্নর প্রাক্তন ডেপুটি স্পিকার জগৎ সিং নেগি, সিমলা গ্রামীণ থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের ছেলে বিক্রমাদিত্য সিং, কাংড়ার জাওয়ালি থেকে চন্দর কুমার, কুসুমপট্টি থেকে অনিরুধ সিং এবং জুব্বল থেকে বিধায়ক। -কোটখাই। চারবারের বিধায়ক রোহিত ঠাকুর মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

গত কয়েকমাস আগেই হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন হয়। হাডদাহাড্ডি লড়াইয়ের শেষে সে রাজ্যে শেষ হাসি হাসে কংগ্রেস। আর এরপরেই সে রাজ্যে মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জোর চর্চা শুরু হয়। দীর্ঘ আলোচনার পর সুখবিন্দর সিং সুখুকে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করে কংগ্রেস হাইকমান্ড। তাঁর সঙ্গেই ডেপুটি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন মুকেশ অগ্নিহোত্রী। তাঁর শপথ গ্রহণের ঠিক এক মাসের মাথাতে মন্ত্রিসভার সম্প্রসারণ করলেন সুখু।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কংগ্রেস ভোটে দেওয়া তাঁদের প্রতিশ্রুতি পুরণ করবে। যা যা বলেছে তা শীঘ্রই কার্যকর করা হবে বলেও জানিয়েছেন। একই সঙ্গে পুরানো পেনশন স্কিম ফের চালু করা হবে বলেও জানিয়েছেন সুখবিন্দর সিং সুখু। যেখানে রাজ্যের মহিলাদের ১৫০০ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন। পাশাপাশি মন্ত্রিসভার সম্প্রসারণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর দাবি, প্রয়োজনীয়তা অনুভুব করেই এই সিদ্ধান্ত। খুব শীঘ্রই দফতর বন্টন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

লোকসভা ভোটের আগে হিমাচল প্রদেশের এই সাফল্যকে বড় করেই দেখে আসছে কংগ্রেস। ভোটের আগে এক প্রকার নেতৃত্বহীন ছিল কংগ্রেস। সভাপতি নির্বাচন নিয়ে চরম টানাপোড়েন তৈরি হয়েিছল। অন্যদিকে ভারত জোড়ো যাত্রা নিয়ে ব্যস্ত ছিলেন রাহুল গান্ধী। কাজেই এক প্রকার নেতৃত্ব হীন ভাবেই কাজ করেছে হিমাচল প্রদেশে কংগ্রেস। আর সেখানে বড় জয় পায় কংগ্রেস। যা নেতৃত্বকে বাড়তি অক্সিজেন দিচ্ছে বলেই মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+