সুখু সরকারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় বেড়েই চলেছে, হিমাচল প্রদেশের অবস্থা কেন শোচনীয়?
হিমাচল প্রদেশে চাপ বাড়ছে মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর উপর। কংগ্রেস ক্ষমতায় আসার আগে যে গালভরা প্রতিশ্রুতি দিয়েছিল তার সিংহভাগই পূরণ হয়নি। আর সে কারণেই ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের।
সুখু সরকারের সরকার পরিচালনার ধরন থেকে শুরু করে প্রতিশ্রুতিরক্ষা করতে না পারাই সমস্যার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। গুড গভর্ন্যান্স বলতে যা বোঝায় তার ধারেকাছেও যেতে পারেনি সুখু সরকার।

প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ
মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার পর পরিকাঠামোয় ব্যাপক উন্নয়ন, বেকারত্ব ঘোচানো, হিমাচল প্রদেশের অর্থনীতির উন্নয়নের মতো নানাবিধ প্রতিশ্রুতি দিয়েছিলেন সুখু। তবে কথা রাখতে পারেননি। সবচেয়ে বেশি ক্ষোভ জন্মেছে বেকারদের জন্য আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস সুখু সরকার রক্ষা করতে না পারায়। নির্বাচনী প্রচারে যে বিষয়ে গুরুত্বের কথা বলা হয়েছিল।
যাঁরা কাজ পাননি, তাঁদের ভাতা দেওয়ার বিষয়টি কেন সরকার এতদিনেও সুনিশ্চিত করতে পারল না, তা নিয়ে সংশয় বাড়ছে। গ্রামীণ সড়কগুলির উন্নয়ন থেকে পর্যটনের উন্নতি ঘটানোর গালভরা আশ্বাসের ছিটেফোঁটাও কাজ হয়নি। এতে রাজ্যের নানা প্রান্তে কংগ্রেসর সরকারের উপর অসন্তোষ বাড়ছে।
নানা ক্ষেত্রে অসন্তোষ
একদিকে প্রতিশ্রুতি রক্ষা করতে না পারা, অন্যদিকে সরকারের কাজকর্মেও ক্ষোভ বাড়ছে। জরুরি পরিষেবার বিষয়ে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে। হাসপাতালগুলিতে ন্যূনতম পরিকাঠামো না থাকা থেকে শুরু করে সরকারি স্কুলগুলিতে শিক্ষক-শিক্ষিকার অভাবের মতো বিষয়গুলি সামনে আসছে বারবার।
আমলাদের দক্ষতার অভাবে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। কোনও ক্ষেত্রে সংকট বাড়লে তারপর সেদিকে নজর দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী। সমস্যা বাড়ার আগে তা মেটানোর প্রয়াস নেওয়া হয় না। গভর্ন্যান্সের ক্ষেত্রে এমন গাফিলতির অভিযোগেও বিদ্ধ হচ্ছেন সুখু।
সিমলায় বদল
সিমলার স্থানীয়দের মধ্যেও কিছু বদল দেখে অসন্তোষ বাড়ছে। সম্প্রতি একটি মসজিদের সামনে বিক্ষোভ দেখিয়েছেন সাধারণ মানুষ। তাঁদের অভিযোগ, বেআইনিভাবে এটি তৈরি করা হয়েছে। এটিই শুধু নয়, নানা বেআইনি নির্মাণ হলেও সরকার চোখ বুজে রয়েছে বলে অভিযোগ।
যার ফলে বাইরে থেকে অনেকেই সিমলায় এসে থাকতে শুরু করেছেন। যার জেরে শহরের জনসংখ্যার চরিত্রগত উল্লেখযোগ্য পরিবর্তনও চোখে পড়ছে। সরকার এইসব অভিযোগ মানতে নারাজ। তবে স্থানীয়দের দাবি, সিমলার সংস্কৃতি, ঐতিহ্য রক্ষায় একেবারেই আন্তরিক নয় সুখু সরকার। সিমলার সামাজিক ক্ষেত্রে এর নেচিবাচক প্রভাব পড়ার আশঙ্কাও থেকেই যাচ্ছে।
সুখুর ঘুম বিতর্ক
শিক্ষক, স্বাস্থ্যকর্মী-সহ অনেক সরকারি কর্মচারী নিয়মিত বেতন পাচ্ছেন না বলে অভিযোগ। কয়েক মাসের বেতন বকেয়া থাকার অভিযোগ রয়েছে। যার জেরে রাজ্যে প্রতিবাদ-আন্দোলনও হচ্ছে। এই সমস্থ কিছুতেই সরকারের উপর আস্থা কমতে শুরু করেছে।
সুখু সরকারের ঘুমিয়ে থাকার অভিযোগের বাস্তব প্রতিফলন দেখা গিয়েছে রাজ্য বিধানসভাতেও। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে সুখু ঘুমিয়ে রয়েছেন। যা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। বিধানসভার ভিতর মুখ্যমন্ত্রীর ঘুমেই সরকারের অলস দশা প্রতিফলিত, সরব হয়েছেন অনেকেই।
ড্রাগের চল
যে হিমাচল প্রদেশ পর্যটনের জন্য বিখ্যাত, সেখানেই যুব সম্প্রদায়ের মধ্যে বেশিরভাগ ড্রাগের নেশায় মজে। ড্রাগাসক্ত অবস্থায় নানা অপরাধের অভিযোগও বাড়ছে কুলু, মামালি, মান্ডির মতো জায়গায়। কড়া আইনের মাধ্যমে এই সমস্যা দূরীকরণেও সরকার উদাসীন বলে অভিযোগ। ড্রাগাসক্ত হওয়ার গড় ক্রমেই বাড়ছে। ফলে ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। সরকার এখনও এই ড্রাগের সমস্যা দূর করতে সদর্থক ভূমিকাই নেয়নি, এতেও বাড়ছে জনগণের অসন্তোষ।
প্রশাসন পরিচালনায় দক্ষতার অভাব, উদাসীনতা থেকে শুরু করে সরকারি কর্মীদের বেতন দিতে না পারা, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে না পারা, ড্রাগের সমস্যা দূরীকরণে চোখ বুজে থাকার মতো বিষয়গুলি সুখু সরকারের উপর চাপ বাড়াচ্ছে। আস্থা হারাচ্ছেন হিমাচল প্রদেশের নাগরিকরা।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications