নদীর মধ্যে পুকুর খনন করেছে তৃণমূল! কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতি নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ সুকান্ত মজুমদারের

কথা মতো কেন্দ্রের থেকে বকেয়া পাওনা আদায়ে গান্ধী জয়ন্তীর দিন দিল্লির রাজঘাটে ধরনা কর্মসূচি শুরুর আগে তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ১০০ দিনের কাজের প্রকল্প এবং আবাস যোজনা নিয়ে একের পর এক দুর্নীতি অভিযোগ তিনি তুলে ধরেন দিল্লিতে দলীয় সদর দফতর থেকে।

তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ করে সুকান্ত মজুমদার বলেন, জেসিপি মেশিন দিয়ে মাটি কাটার পরে, সেখানে মানুষ মাটি কেটেছে বলে দেখিয়ে অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। তিনি নিজের জেলায় দুর্নীতির উদাহরণ তুলে ধরেন। আবাস যোজনায় তৃণমূলের নেতারা, যাঁদের পাকা বাড়ি রয়েছে, তাঁরাও সুযোগ নিয়েছেন বলে অভিযোগ করেন সুকান্ত মজুমদার।

Sukanta Majumdar

সুকান্ত মজুমদার বলেন, ১২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল গাছ লাগাতে। কিন্তু কেন্দ্রীয় দল পরিদর্শনে গিয়ে কোনও গাছ দেখতে না পাওয়ায়, বলা হয় ছাগলে খেয়ে গিয়েছে। গাছের টাকা তৃণমূল নেতাদের পকেটে গিয়েছে বলে অভিযোগ করেন সুকান্ত মজুমদার।

বিজেপির রাজ্য সভাপতি বলেন, তৃণমূলের পঞ্চায়েতের তরফে পুকুর খননের জিপিএসের ঠিকানা দেওয়া হয়েছিল কেন্দ্রীয় দলকে। সেখানকার বিডিও কোথায় কাজ হয়েছে বলতে পারেননি। পরে দেখা যায়, যেখানকার জিপিএস দেওয়া হচ্ছে, তা নদীর ভিতরের। তিনি বলেন, তৃণমূলের পঞ্চায়েত তাহলে নদীর ভিতরে গিয়ে পুকুর খনন করেছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় প্রকল্পের টাকা পাঠানো বন্ধ রয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার আবাস প্রকল্পে রাজ্যে ৩০ হাজার কোটি টাকা পাঠিয়েছে। কেন সেই টাকা দেওয়ার পরেও গরিব লোকগুলির মাটির বাড়ি পাকা বাড়িতে রূপান্তরিত করা যায়নি, তার জবাব তৃণমূলকেই দিতে হবে। মাটির দেওয়াল চাপা পড়ে শিশু ও বয়স্কদের মৃত্যুর ব্যাপারে জবাব তৃণমূলকেই দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সুকান্ত মজুমদার কেন্দ্রীয় বরাদ্দের তথ্য তুলে ধরে বলেন, ইউপিএ টু সরকারের অংশ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সরকারের তুলনায় মোদী সরকার এমজিএনআরইজিএ এবং আবাস যোজনায় বরাদ্দের পরিমাণ কয়েকগুণ বাড়িয়েছে। তাতে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ খাটে না বলে দাবি করেছেন তিনি। এহেন পরিস্থিতিতে তৃণমূল দিল্লিতে নাটক করছে বলেও মন্তব্য করেছেন তিনি।

এদিন বিজেপির সদর দফতরের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাস সরকার ও বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও। তাঁরাও তীব্র আক্রমণ করেন তৃণমূল পরিচালিত সরকারকে। কেন্দ্রীয় প্রকল্পের টাকা না পাঠানোর বিষয়টিকে তারাও সমর্থন করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+