আত্মহত্যা আটকাতে ভারতে তৈরি হল নতুন অ্যাপ
মুম্বইয়ের চিকিৎসকেরা একটি ফ্রি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছেন যা মানুষকে আবেগঘন মুহূর্তে প্রয়োজনীয় সহায়তা করতে পারবে।
মুম্বইয়ের চিকিৎসকেরা একটি ফ্রি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছেন যা মানুষকে আবেগঘন মুহূর্তে প্রয়োজনীয় সহায়তা করতে পারবে। এই অ্যাপটির নাম 'ইমোশনাল সাপোর্ট হেল্পলাইন ডিরেক্টরি'।

প্লে স্টোরে এই অ্যাপটি রয়েছে। বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষ্যে এটি তৈরি করে বাজারে আনা হয়েছে। আত্মহত্যার প্রবণতা ঠেকাতে এটি বিশেষ ভূমিকা নেবে বলে অ্যাপ প্রস্তুতকারী চিকিৎসকেরা মনে করছেন।
এই অ্যাপে সারা দেশের আত্মহত্যা প্রতিরোধকারী ৫০টি হেল্পলাইন নম্বর রয়েছে। আপনার কাছাকাছি হেল্পলাইনটি কোথায়, সেটিও বাতলে দেবে নতুন অ্যাপ।
পেশায় মনরোগ বিশেষজ্ঞ মুম্বইয়ের খারের বাসিন্দা মিলন বালকৃষ্ণণ তাঁর বন্ধুদের সঙ্গে মিলে এই অ্যাপের ভাবনা ভেবেছেন। গতবছরে ভাবার পরে এবছর তা প্রযুক্তি বিশেষজ্ঞদের দিয়ে তৈরি করানো হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী প্রতিবছর সারা বিশ্বে ৮ লক্ষ মানুষ আত্মহত্যা করেন। অর্থাৎ প্রতি ৪০ সেকেন্ডে একজন করে আত্মহত্যা করেন। মধ্য ও নিম্ন আয়ের দেশে আত্মহত্যা বেশি হয়। তার মধ্যে সবচেয়ে বেশি মানুষ কীটনাশক খেয়ে, গলায় দড়ি দিয়ে ঝুলে ও আগুনে পুড়ে আত্মহত্যা করেন বলে সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে। ফলে এই ধরনের অ্যাপ মানসিক স্থিতি ফেরাতে সহায়ক হবে বলে চিকিৎসকেরা মনে করছেন।












Click it and Unblock the Notifications