বারো ক্লাসের পরীক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু বাড়ি ফিরে আসেনি আদিল

আদিল দার। পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলার উপর এই নামটি এখন ঘোরাফেরা করছে। জইশ-ই-মহম্মদ-এর জঙ্গি আদিল-এর জন্য ইতিমধ্যে ৪৯ জন সিআরপিএফ জওয়ান শহিদ হয়েছেন। এই আদিল কে? কোথায় তার বাড়়ি।

আদিল দার। পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলার উপর এই নামটি এখন ঘোরাফেরা করছে। জইশ-ই-মহম্মদ-এর জঙ্গি আদিল-এর জন্য ইতিমধ্যে ৪৯ জন সিআরপিএফ জওয়ান শহিদ হয়েছেন। এই আদিল কে? কোথায় তার বাড়়ি। এসবেরই খোঁজ মিলেছে। আর ছেলে আদিল সম্পর্কে সমস্ত কথাই সংবাদমাধ্যমের তুলে ধরেছেন গুলাম দার। জঙ্গি আদিলের বাবা।

বারো ক্লাসের পরীক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু বাড়ি ফিরে আসেনি আদিল

গুলাম দার জানিয়েছেন, আদিল বারো ক্লাসের ফাইনাল পরীক্ষায় বসার কথা ছিল। সেই সময় একদিন সে জম্মু গিয়েছিল। কিন্তু সেই যাওয়ার পর আর ফিরে আসেনি। ছেলে-কে অনেক খোঁজাখুজি করেছিলেন। কোনও তথ্য-ই মেলেনি আদিল সম্পর্কে। তাঁর দাবি ছেলে যে তলে তলে জঙ্গিদের সঙ্গে ভিড়ে গিয়েছে এই খবরও কোনও দিন তাঁর কানে আসেনি।

পুলওয়ামার জঙ্গি হামলায় আত্মঘাতী জঙ্গি তাঁদের ছেলে সে কথাও অনেক পরে জেনেছেন গুলাম দার। জইশ-ই-মহম্মদ পুলওয়ামার আত্মঘাতী জঙ্গির ভিডিও প্রকাশ করার পরে তাঁরা নাকি পাড়া-পড়শির মাধ্যমে জানকে পারেন আদিলের কথা।

বারো ক্লাসের পরীক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু বাড়ি ফিরে আসেনি আদিল

আদিল একটি এসইউভি-গাড়িতে ৩৫০ কিলো বিস্ফোরক নিয়ে সিআরপিএফ-এর কনভয়ে থাকা একটি বাসে ধাক্কা মেরেছিল। বিস্ফোরণের তীব্রতা এতটাই মারাত্মক ছিল যে আদিলের দেহে সামান্য কিছু চামড়া ছাড়া কোনও কিছুই খুঁজে পাওয়া যায়নি। এমনবকী তার এসইউভি গাড়িও চুরমার হয়ে গিয়ে ছোটো ছোটো ধাতুর তালে পরিণত হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই ছেলের বেছে নেওয়া জঙ্গিপনার পথে গভীর সঙ্কটে পরিবার। ছেলের জন্য শোকপালন থেকেও আরও বেশি কঠিন হয়ে গিয়েছে সমাজের বুকে তাঁদের টিকে থাকা। কারণ ইতিমধ্যেই গুলাম দারের বাড়িতে আনাগোনা শুরু হয়েছে নিরাপত্তা আধিকারিকদের। দফায় দফায় নানা জিজ্ঞাসাবাদ চলছে। এলাকার মানুষজনও আতঙ্কে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+