আত্মঘাতী জঙ্গি আদিলের নেতৃত্বে কীভাবে পুলওয়ামায় সেনার ওপরে হামলা চালাল জঈশ জঙ্গিরা

কাশ্মীরে সিআরপিএফ সেনা কনভয়ে আত্মঘাতী হামলা চালিয়েছে জঈশ ই মহম্মদ জঙ্গিরা।

কাশ্মীরে সিআরপিএফ সেনা কনভয়ে আত্মঘাতী হামলা চালিয়েছে জঈশ ই মহম্মদ জঙ্গিরা। ঘটনায় অন্তত ২৮ জন জওয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। সেনারা কনভয় করে যাচ্ছিলেন। তার মাঝে একটি গাড়িতে হামলা চালানো হয়। প্রথমে আইইডি বিস্ফোরণ ঘটানোর পর গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। এর ফলে এতজন সেনা শহিদ হয়েছেন।

আত্মঘাতী জঙ্গি আদিলের নেতৃত্বে কীভাবে পুলওয়ামায় হামলা চালাল জঈশ জঙ্গিরা

এই ফিঁদায়ে হামলার নেতৃত্ব দিয়েছে জঈশ জঙ্গি আদিল আহমেদ। সে গুন্ডি বাগের ওয়াকাস কম্যান্ডো ছিল। জঈশের দলে গাড়ি চালাত সে। এদিনও গাড়ি নিয়ে এসে কনভয়ের মধ্যে ধাক্কা মেরে ঢুকে পড়ে সে। তার নেতৃত্বে জঙ্গিরা হামলা চালিয়েছে।

সবমিলিয়ে মোট ৭০টি গাড়ির কনভয় করে যাচ্ছিল সেনারা। তার মধ্যে থেকেই একটি গাড়িতে হামলা চালানো হয়। জম্মু থেকে শ্রীনগরের দিকে যাচ্ছিল সেনা কনভয়।

এই হামলার পরই জঈশ ই মহম্মদ জঙ্গিরা দায় স্বীকার করেছে। জম্মু ও কাশ্মীর পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এমনটাই জানিয়েছেন সিআরপিএফের আইজি জুলফিকার হুসেন।

এদিন যে কনভয় শ্রীনগরের দিকে যাচ্ছিল তাতে সবমিলিয়ে ২৫০০ জন জওয়ান ছিলেন। ঘটনায় আহতের সংখ্যা অন্তত ৫০ জন।

প্রসঙ্গত, এর আগেও উরি হামলার পর কাশ্মীরে জঈশ জঙ্গিরা বেশ কয়েকবার হামলা চালিয়েছে বা চালানোর চেষ্টা করেছে। উরির হামলার পর সেনার ওপরে এতবড় হামলার ঘটনা আর ঘটেনি। লোকসভা নির্বাচনের আগে এই হামলার ঘটনা যে নিঃসন্দেহে বড় ইস্যু হতে চলেছে তা বলাই যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+