রাজীব গান্ধীর মতো অবস্থা হবে! কেরলে মোদীর উপর আত্মঘাতী হামলার হুমকি
আত্মঘাতী হামলা হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর! রাজীব গান্ধীর মতোই হতে পারে হামলার কায়দা। এমনটাই হুমকি আসর পরেই নড়েচড়ে বসেছে এজেন্সিগুলিকে। আগামী সোমবার থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর কেরল সফর। আর তার আগেই এহেন হুমকি চিঠি। যা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
গত ১৭ এপ্রিল বিজেপি রাজ্য সভাপতি কে সুরেন্দ্রনের অফিসে এই চিঠি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আর তা পাওয়ার পরেই সেটি পুলিশের হাতে দেওয়া হয়েছে। বিষয়টিকে পুলিশের তরফে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

বলে রাখা প্রয়োজন, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ পিএফআইকে ইতিমধ্যে নিষিদ্ধি করা হয়েছে মন্ত্রকের তরফে। আর এরপরেই প্রথম কেরল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। আর এর মধ্যেই এহেন হুমকি চিঠি মোটেই স্বাভাবিক নয় বলেই জানা গিয়েছে।
প্রকাশিত খবর অনুযায়ী আগামী ২৪ এবিং ২৫ এপ্রিল কেরল সফরে যাবেন প্রধানমন্ত্রী। একাধিক কর্মসুচীতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। তিরুবনন্তপুরমে বন্দেভারত এক্সপ্রেসের সূচনা করারও কথা রয়েছে নরেন্দ্র মোদী। একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধনেরও কথা রয়েছে তাঁর। প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, কোচির কোনও এক ব্যক্তি মালায়ালাম ভাষাতে ওই চিঠি লিখেছে। ইতিমধ্যে একজনকে চিহ্নিতও করা হয়েছে পুলিশের তরফে।
যদিও ওই ব্যক্তিই আসল কিনা তা স্পষ্ট নয়। তবে ওই ব্যক্তিকে ইতিমধ্যে জেরা করা হয়েছে বলেও খবর। যদিও বিজেপির অফিসের সিসিটিভি ফুটেজ সহ একাধিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
পুলিশ সুত্র খবর, হুমকি চিঠিতে প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মতো প্রধানমন্ত্রী মোদীর হাল হবে বলে বলা হয়েছে। তবে এই হুমকি চিঠির প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করা হয়েছে সে রাজ্যের বিজেপির তরফে।

বিজেপির রাজ্য সভাপতি জানিয়েছেন, ধার্মিক চরমপন্থী সংগঠন বেশ মজবুত কেরলে। এবং বেশ সক্রিয়। পুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, পিপলস ডেমোক্রেটিক পার্টি, এসডিপিআই সহ একাধিক সংগঠনকে নিষিদ্ধ করা হলেও রাজ্য সরকার তাদের বাঁচানোর চেষ্টা করছে বলেও অভিযোগ বিজেপির। যদিও পুলিশের দাবি, তাঁরা গোটা বিষয়টি বেশ গুরুত্ব দিয়েই দেখছেন।
দেশের অন্যতম উচ্চপর্যায়ের নিরাপত্তা পান মোদী। তাঁকে ঘিরে থাকে এসপিজির জওয়ানরা। থাকেন অন্যান্য এজেন্সির জওয়ানরা। এমনকি প্রধানমন্ত্রীর গাড়িও বুলেট প্রুফ। আর ভেদ করা খুবই কঠিন। তবে এই বার্তা পাওয়ার পরেই রাজ্য পুলিশের তরফে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকা আধিকারিকরা।












Click it and Unblock the Notifications