স্ত্রীকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা এই বিখ্যাত টিভি অ্যাঙ্কারের

টিভি-সঞ্চালক হিসাবে এককালে তার কন্ঠ গর্জে উঠছে অপরাধের বিরুদ্ধে, স্ত্রী হত্যার দায়ে আজ তারই জুটল এই চরম সাজা।

টিভি-সঞ্চালক হিসাবে এককালে তার কণ্ঠ গর্জে উঠছে অপরাধের বিরুদ্ধে, স্ত্রী হত্যার দায়ে আজ তারই জুটল এই চরম সাজা। 'ইন্ডাস মোস্ট ওয়ান্টেড' শো -এর সঞ্চালক সুহেব ইলিয়াসিকে স্ত্রী কে খুন করার দায়ে দেওয়া হল যাবজ্জীবন কারাদণ্ডের সাজা। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় ইলিয়াসিকে খুনের দায়ে দোষী সাব্য়স্ত করে এই সাজা দেয় দিল্লির সেশন কোর্ট।

স্ত্রীকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা এই বিখ্যাত টিভি অ্যাঙ্কারের

আজ থেকে ১৭ বছর আগে, পূর্বদিল্লির বাড়িতে ইলিয়াসির স্ত্রী অঞ্জুকে মৃত অবস্থায় পাওয়া যায়। অঞ্জুর দেহে যদিও বহু ক্ষত চিহ্ন ছিল, তবুও ঘটনাকে আত্মহত্যা বলে দাবি কের ইলিয়াসি। সেই সময় ইলিয়াসি জানিয়েছিল যে ,তার সঙ্গে ঝগড়ার পর অঞ্জু আত্মহত্যা করে। এরপর বহু রকমের সন্দেহের বশে ইলিয়াসিকে গ্রেফতার করে পুলিশ।

অঞ্জুর পরিবার বার বার এই ঘটনায় খুনের অভিযোগ তোলে। অভিযোগের তীর যায় ইলিয়াসির বিরুদ্ধে। তাঁদের অভিযোগ ছিল বিয়েতে পণের দাবিতে অঞ্জুর ওপর অত্যাচার করে খুন করেছে ইলিয়াসি। আর আদালতও সেই দোষেই ইলিয়াসিকে দোষী সাব্যস্ত করে। প্রসঙ্গত, জামিয়া-মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে সহপাঠী ছিলেন সুহেব ইলিয়াসি ও অঞ্জু সিং। সেখান থেকেই তাঁদের প্রেম ও বিয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+