Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাস্তবায়িত হয়নি পরামর্শ, দলনেত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেও ব্যর্থ, পদত্যাগ করলেন তৃণমূল রাজ্য সভাপতি

পশ্চিমবঙ্গের একটি আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস। নিজের হিসেবে অনেকেই মেনে নিতে পারছেন না। যে কারণে এদিন পদত্যাগের কথা জানিয়েছেন অসম তৃণমূল কংগ্রেস সভাপতি রিপুন বোরা।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে লেখা চিঠিতে প্রাক্তন রাজ্যসভা সদস্য রিপুন বোরা বলেছেন, তিনি অসমে তৃণমূলকে গ্রহণযোগ্য করে তুলনে দলের সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে অনেক পরাংর্শ দিয়েছেন, কিন্তু সেগুলির কিছুই বাস্তবায়িত হয়নি।

assam

রিপুন বোরা আরও বলেছেন, অসমে তৃণমূলের প্রচুর সম্ভাবনা থাকলেও, উত্তর-পূর্বের এই রাজ্যের লোকেরা পশ্চিমবঙ্গের একটি আঞ্চলিক দল হিসেবে মনে করে। য়ে কারণে রাজ্যে দলের অগ্রগতি বাধাপ্রাপ্ত হয়েছে। এর মোকাবিলায় বেশ কয়েকটি পরামর্শ দেওয়া হলেও, তা মানা হয়নি, যে কারণে এই পদত্যাগ বলে জানিয়েছেন রিপুন বোরা।

রিপুন বোরা বলেছেন, তিনি দলের সর্বোচ্চ নেতৃত্বকে জাতীয় স্বরে একজন অসমীয়া নেতার প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। এছাড়া কলকাতার টালিগঞ্জে ভারতরত্ন ভূপেন হাজারিকার বাসভবনকে একটি ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা এবং কোচবিহারের মধুপুর সাতরাকে একটি সাংস্কৃতিক কেন্দ্রে রূপান্তরের কথা বলেছিলেন।

অসমের প্রাক্তন মন্ত্রী আরও বলেছেন, বিষয়গুলির সমাধান করতে দলের প্রধান মময়া বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গত দেড় বছর ধরে বারে বারে চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। রিপুন বোরা আরও বলেছেন, গত প্রায় দুই বছরের বেশি সময় ধরে তিনি তৃণমূলের রাজ্য সভাপতি হিসেবে কাজ করেছেন। এই সময়কালে তিনি রাজ্য জুড়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগও করেছেন। কিন্তু অসমের লোকেরা এই দলটিকে অন্য রাজ্যের দল বলেই মনে করে, তাঁরা এই দলকে মেনে নিতে ইচ্ছুক নয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+