মহারাষ্ট্রে খুন আফগান ধর্ম প্রচারক , উস্কে দিচ্ছে অমরাবতী খুনের ঘটনাকে
সম্প্রতি কানহাইয়ালাল নামে এক দর্জি খুন হন দুই মুসকিম যুবকের হাতে। তারপরের ঘটনা ঘটে মহারাষ্ট্রে। খুন হন উমেশ কোলহে নামে এক ব্যক্তি। এক্ষেত্রেও দেখা যায় ঘাতক কয়েকজন মুসলিম যুবক। দুই ক্ষেত্রেই দেখা গিয়েছিল খুন হওয়া দুই ব্যক্তি নূপুর শর্মার পক্ষ নিয়ে সোশ্যাল মাধ্যমে লিখেছিলেন। ঠিক এমন সময়েই নাসিকে খুন হলেন এক আফগানি ধর্ম প্রচারক।

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিকে। যে ব্যক্তি খুন হয়েছেন তিনি স্থানীয় ভাবে 'সুফি বাবা' নামে পরিচিত। মুসলিম ধর্ম প্রচারককে চার অজ্ঞাতপরিচয় ব্যক্তি হত্যা করেছে বলে খবর মিলছে। বছর ৩৫ বয়স ওই আফগান ব্যক্তির। জানা গিয়েছে গতকাল মঙ্গলবার নাসিকের ইওলাতে তাকে গুলি করে হত্যা করা হয়। তবে এই হত্যার পিছনে সম্ভাব্য কারণ কী রয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।
ঘটনাটি ঘটে, মুম্বই থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত ইয়েওলা শহরের 'MIDC' এলাকার একটি খোলা প্লটে। সন্ধ্যা বেলায় তাঁকে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। 'সুফি বাবা' নামে পরিচিত ওই নিহতের আসল নাম খাজা সায়াদ চিশতি।
দুষ্কৃতীরা সুফি বাবার কপালে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে বলে খবর মিলছে। ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যায় বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা। সুফি বাবাকে হত্যা করার পর, আততায়ীরা তার ব্যবহৃত একটি এসইউভি ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ এই ঘটনার কারণ কী তা এখনও পর্যন্ত তা বলেনি। জানিয়েছে ঘটনা নিয়ে তাঁরা তদন্ত শুরু করেছেন। ইয়েওলা থানায় এই হত্যার বিরুদ্ধে একটি ডায়েরি করা হয়েছে এবং খুনিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
তবে এসবের মধ্যে প্রশ্ন উঠিয়ে দিচ্ছে কানহাইয়ালাল এবং কোলাহের ঘটনা। দুই ক্ষেত্রেই অপরাধি ছিল মুসলিম এবং যারা খুন হন তাঁরা ছিলেন হিন্দু তার পাশাপাশি তাঁরা নূপুর শর্মার মন্তব্যের সমর্থক। এদিকে মহারাষ্ট্রে ক্ষমতায় এসে গিয়েছে বিজেপি সমর্থিত দল। প্রশ্ন উঠছে তবে কী রাজনৈতিক শক্তিকে সামনে র রেখে কী পালটা দেওয়ার চিন্তা ভাবনা প্রকট হতে শুরু করল।
পুলিশ এখনও এই বিষয়ে স্বাভাবিক কারণেই মুখ খুলতে রাজি নয়, চলছে তদন্ত। তাছাড়া একটা কথা এখন বড় জায়গায় চলে যেতে পারে। তাই পুলিশ এখন এই কাণ্ডের জন্য কারা দায়ী কী করে এই খুন তার কিছুটা আভাস মিললেও তা নিয়ে মুখ খুলছে না।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications